Thursday, March 19, 2026
33.7 C
Kolkata

জোট জল্পনায় ইতি টানলেন বিজয়, ধর্মনিরপেক্ষ সামাজিক ন্যায়ের পথেই অটল তামিলাগা ভেত্রি কড়গম(টিভিকে)

তামিলনাড়ুর আসন্ন বিধানসভা নির্বাচন ঘিরে রাজনৈতিক জল্পনা যখন তুঙ্গে, তখনই জোট প্রসঙ্গে ছড়ানো নানা গুজব উড়িয়ে দিলেন তামিলাগা ভেত্রি কড়গম (টিভিকে)-এর সভাপতি ও জনপ্রিয় অভিনেতা চন্দ্রশেখরন জোসেফ বিজয়। বুধবার (১৮ মার্চ ২০২৬) চেন্নাই থেকে প্রায় ৬০ কিলোমিটার দক্ষিণে মামল্লাপুরমে দলের উদ্যোগে আয়োজিত এক ইফতার অনুষ্ঠানে তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, জাতীয় গণতান্ত্রিক জোটে (এনডিএ) যোগ দেওয়ার কোনও পরিকল্পনা তাদের নেই এবং ধর্মনিরপেক্ষ সামাজিক ন্যায়ের প্রশ্নে দল কোনও আপস করবে না।ইফতার মঞ্চ থেকে বক্তব্য রাখতে গিয়ে বিজয় বলেন, রাজনীতিতে প্রবেশের শুরু থেকেই তার দলকে নিয়ে নানা ধরনের গুজব ছড়ানো হয়েছে। কখনও বলা হয়েছে, টিভিকে নাকি কোনও বড় দলের ছত্রছায়ায় কাজ করছে, আবার কখনও দাবি করা হয়েছে তারা কোনও নির্দিষ্ট জোটের অংশ। এসব অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়ে তিনি বলেন, “আমাদের দল কোনও জোটের অংশ নয়। আমরা শুধু মানুষের দলে আছি।”বিজয় আরও জানান, প্রাথমিক ভাবে তাঁর বিরুদ্ধে এসব গুজব কাজ করেনি, তখন বিরোধীরা অন্যভাবে কুৎসা রটানোর চেষ্টা করেছে। কিন্তু তাতেও সুবিধা না হওয়ায় এখন নতুন করে প্রচার চালানো হচ্ছে যে, টিভিকে নাকি এনডিএ-তে যোগ দিতে চলেছে। এই ধরনের প্রচারকে তিনি “মিথ্যা প্রচারণা” বলে আখ্যা দেন এবং দলীয় কর্মী ও সমর্থকদের এসব খবর বিশ্বাস না করার আহ্বান জানান।তিনি আরও বলেন, “এমন খবর শুনে অনেকেই বিভ্রান্ত হতে পারেন। তাই আমি আবারও স্পষ্ট করে জানাতে চাই, ধর্মনিরপেক্ষতা ও সামাজিক ন্যায়ের প্রশ্নে আমাদের অবস্থান একদম পরিষ্কার এবং এখানে কোনও রকম আপসের জায়গা নেই।” তার এই বক্তব্যে উপস্থিত কর্মী-সমর্থকদের মধ্যে উৎসাহের সঞ্চার হয়।বিজয় দাবি করেন, রাজনীতিতে তাদের লক্ষ্য শুধু নির্বাচন লড়াই করা নয়, বরং মানুষের আস্থা অর্জন করে সরকার গঠন করা। তিনি জানান, টিভিকে যদি জনগণের সমর্থন পায়, তবে তার দলই সরকার গঠন করবে এবং সেই লক্ষ্য নিয়েই তারা এগোচ্ছে। দলের প্রথম রাজ্য সম্মেলনেও তিনি একই কথা বলেছিলেন বলে স্মরণ করিয়ে দেন।তিনি আরও বলেন, “আমাদের রাজনীতিতে আপসের কোনও স্থান নেই—এই কথা আমি আগেও বলেছি, এখনও বলছি। মিথ্যা প্রচারে কান দেবেন না। ঈশ্বরের আশীর্বাদ থাকলে আমরা অবশ্যই আমাদের লক্ষ্যে পৌঁছব।” তামিলনাড়ুর রাজনীতিতে নতুন শক্তি হিসেবে আত্মপ্রকাশ করা টিভিকে-কে ঘিরে সাধারণ মানুষের মধ্যে যেমন আগ্রহ বাড়ছে, তেমনি বিভিন্ন রাজনৈতিক শিবিরে জল্পনাও তৈরি হয়েছে। সেই জল্পনার অন্যতম বড় বিষয় ছিল, দলটি শেষ পর্যন্ত কোনও বড় জোটে যোগ দেবে কি না। বিজয়ের এই স্পষ্ট বক্তব্যে অন্তত আপাতত সেই জল্পনার ইতি পড়ল বলেই মনে করছে রাজনৈতিক মহল।অন্যদিকে ইফতার অনুষ্ঠানে বিভিন্ন সম্প্রদায়ের মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সেখানে দাঁড়িয়েই বিজয় ধর্মনিরপেক্ষতার বার্তা তুলে ধরেন এবং বলেন, সব ধর্ম ও সম্প্রদায়কে সঙ্গে নিয়েই তার দল এগোতে চায়। তার মতে, সামাজিক ন্যায় প্রতিষ্ঠা এবং সকলের সমান অধিকার নিশ্চিত করাই টিভিকে-র মূল লক্ষ্য। আসন্ন নির্বাচনের আগে জোট নিয়ে তৈরি হওয়া ধোঁয়াশা কাটাতে এই বক্তব্যকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবেই দেখছে রাজনৈতিক পর্যবেক্ষকরা।

Hot this week

ভোটের আগে সামাজিক মাধ্যমে কড়াকড়ি বাড়াল কেন্দ্র,পোস্ট অপসারণে বাড়তি ক্ষমতা মোদি সরকারের

চারটি রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক পরিবেশ...

উমর খালিদের আটক ‘অযৌক্তিক’, আইনি ভিত্তির অভাবের কথা জানাল রাষ্ট্রসংঘের সংস্থা!

পাঁচ বছরেরও বেশি সময় জেলে থাকার পর মানবাধিকার কর্মী...

Topics

ভোটের আগে সামাজিক মাধ্যমে কড়াকড়ি বাড়াল কেন্দ্র,পোস্ট অপসারণে বাড়তি ক্ষমতা মোদি সরকারের

চারটি রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক পরিবেশ...

উমর খালিদের আটক ‘অযৌক্তিক’, আইনি ভিত্তির অভাবের কথা জানাল রাষ্ট্রসংঘের সংস্থা!

পাঁচ বছরেরও বেশি সময় জেলে থাকার পর মানবাধিকার কর্মী...

উচ্চশিক্ষার পরও মিলছে না চাকরি, দেশে ১.১ কোটিরও বেশি স্নাতক বেকার!

দেশে উচ্চশিক্ষা নেওয়ার পরও চাকরি পাওয়া কঠিন হয়ে উঠছে—এই...

উত্তরবঙ্গে প্রার্থী ঘোষণার পর বিজেপির অন্দরে ফাটল, ৪ জেলায় বিক্ষোভে সরব গেরুয়া শিবিরের একাংশ !

উত্তরবঙ্গের একাধিক জেলায় প্রার্থী ঘোষণা ঘিরে বিজেপির অন্দরে অসন্তোষ...

Related Articles

Popular Categories