Saturday, March 7, 2026
27.2 C
Kolkata

স্বজনপোষণের অভিযোগ তুলে গ্রাম পঞ্চায়েতে তালা ঝুলিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের

গোলাম হাবিব, মালদা: অনিয়ম ও স্বজনপোষণের অভিযোগ তুলে পঞ্চায়েত দপ্তরে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখালো গ্রামবাসীরা। শুক্রবার ঘটনাটি ঘটেছে রতুয়া-২ ব্লকের আড়াইডাঙ্গা গ্রাম পঞ্চায়েত দপ্তরে। ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতির সামাল দেয়। শেষমেষ পুলিশের আশ্বাসে বিক্ষোভ তুলে নেই গ্রামবাসীরা। অবিলম্বে সমস্যার সমাধান না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি গ্রাম বাসীদের।

শুক্রবার রতুয়া-২ নম্বর ব্লকের আড়াইডাঙ্গা গ্রাম পঞ্চায়েতে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখাতে থাকে স্থানীয় বাসিন্দারা। তাদের অভিযোগ জব কার্ড থাকা সত্ত্বেও কাজ মিলছে না। গ্রাম পঞ্চায়েত প্রধান নিজের ঘনিষ্ঠদের কাজ পাইয়ে দিচ্ছেন। এবং বেনিয়মে বিভিন্ন কাজের টেন্ডার করছেন। বিশ্বজিৎ ও হামিম নামের দুই পঞ্চায়েত কর্মী দীর্ঘদিন আগেই এখান থেকে টান্সফার হয়ে গিয়েছে তবুও তারা এখনো পর্যন্ত এই দপ্তরে কাজ করছেন। এই দুই পঞ্চায়েত কর্মী ও প্রধান চন্দনা মন্ডলের যোগসাজশে পঞ্চায়েত দপ্তরের বিভিন্ন রকম অনিয়ম ও দুর্নীতি চলছে।

বিক্ষোভকারী ইতি সাহা অভিযোগ করে বলেন,” প্রায় পাঁচ বছর আগে জব কার্ড তৈরি করা হয়েছে। কিন্তু এখনো পর্যন্ত কোনো কাজ মেলেনি। প্রধান চন্দনা মন্ডল শুধুমাত্র নিজেদের লোককে কাজ পাইয়ে দিচ্ছেন”। যতক্ষণ না পর্যন্ত উর্দ্ধতন কর্তৃপক্ষ আমাদের দাবি মানছেন ততক্ষণ পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব”। লোকড়া গ্রামের বাসিন্দা গোবিন্দ সাহার অভিযোগ করে বলেন, “আমাদের গ্রামে একশো দিন প্রকল্পের কোন কাজ হচ্ছে না। ভুয়ো মাস্টার রোল তৈরি করে প্রধান চন্দনা মন্ডল এবং বেশ কিছু পঞ্চায়েত কর্মী গরিব মানুষের টাকা আত্মসাৎ করেছে। কাজ না করেই নিজেদের ঘনিষ্ঠ লোকের ব্যাংক একাউন্টে টাকা ঢুকানো হচ্ছে। এভাবে প্রায় লক্ষ লক্ষ টাকার আত্মসাৎ করা হয়েছে”।

গ্রাম পঞ্চায়েতের প্রধান চন্দনা মন্ডলকে ধরা হলে তিনি বলেন, “এলাকার উন্নয়নের জন্য কাজের টেন্ডার করা হয়েছিল। সেই কাজকে ইচ্ছাকৃতভাবে বাতিল করার চক্রান্ত করছে বেশকিছু ঠিকাদার। পঞ্চায়েতের দুই কর্মীর বদলির বিষয়টি জানতে চাওয়া হলে তিনি বলেন এখান থেকে তাদের রদবদল হয়েছে কিনা তা আমার জানা নেই”।

Hot this week

রঘুনাথগঞ্জে বিজেপির সভায় উপস্থিতির করুন চিত্র , খালি সভার সিংহভাগ চেয়ার

মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে বৃহস্পতিবার অনুষ্ঠিত বিজেপির পরিবর্তন সভায় উপস্থিতির সংখ্যা...

এসআইআর ইস্যুতে রাজ্য রাজনীতি: পৃথক কর্মসূচিতে শাসক ও বিরোধী, জোর ভোটাধিকার প্রশ্নে

এসআইআর প্রক্রিয়াকে ঘিরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে বিতর্কের আবহ...

জামিয়া মিলিয়া ইসলামিয়ার রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমির বড় সাফল্য, ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৮ জন

ভারতের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায়...

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পাম এভিনিউর নিশা মসজিদে ইফতার মজলিশ

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পামনিশা মসজিদে রমযান উপলক্ষে বিশেষ...

ইরানের মিসাইল হানায় ধ্বংশ হলো কুর্দি ঘাটি

ইরান ও ইরাক সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

Related Articles

Popular Categories