Sunday, March 8, 2026
23.6 C
Kolkata

দীর্ঘদিন ধরে পঞ্চায়েতি পরিষেবা থেকে বঞ্চিত গ্রাম, অভিযোগ গ্রামের বাসিন্দাদের

এনবিটিভি, নদীয়া শান্তিপুর :- শান্তিপুর থানার বেলঘড়িয়া ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নিলনগর গ্রাম। এই নীলনগর গ্রামের মোটের উপর ৫০ ঘর বাসিন্দা রয়েছেন। প্রত্যেকেই শ্রমজীবী এবং দারিদ্র সীমার নিচে বসবাসকারী বাসিন্দারা। এই গ্রামে নেই রাস্তাঘাট, নেই পানীয় জলের ব্যবস্থা, রাস্তাতে নেই বৈদ্যুতিক বাতি। দীর্ঘদিন ধরেই একাধিক সমস্যা নিয়েই বসবাস করছেন এই গ্রামের বাসিন্দারা। বাসিন্দাদের সমস্যার কথা পঞ্চায়েত প্রধানকে জানিয়েও কোনো সুরাহা পাননি আজও।

৩৪ বছর আগে তৈরি হয়েছিল গ্রামের দুটি ইট পাতা রাস্তা। সেই রাস্তা আজ ভগ্নদশা। বর্ষা আসলেই করুণ পরিস্থিতিতে পরিণতি হয়। স্থানীয় প্রশাসনকে জানিয়েও কোনো লাভ হয়নি। নির্বাচনের ঘণ্টা বাজতেই একে একে হাজির হয়ে যায় একাধিক রাজনৈতিক নেতারা। ভোট আদায়ের জন্য চলে মিথ্যা প্রতিশ্রুতির ঝুড়ি ঝুড়ি বুলি। ভোটের ফল বেরিয়ে গেলে আর দেখা মেলেনা রাজনৈতিক নেতাদের। প্রতি নির্বাচনের সময় একই দৃশ্য দেখে দেখে অভ্যস্ত হয়ে গেছেন গ্রামের বাসিন্দারা। এই গ্রামের মানুষের সমস্যার কথা মাথাতেই আর আনেন না নেতারা। সরকারি আবাস যোজনার প্রকল্প থেকেও বঞ্চিত এলাকার একাধিক মানুষ। বিগত দিনে নদীয়া জেলার কৃষ্ণনগর প্রশাসনিক বৈঠকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন রাস্তা পানীয় জল আর বৈদতিক আলো প্রতিটি গ্রামে পৌঁছতে হবে। মুখ্যমন্ত্রীর সেই ঘোষণা পর থেকে একাধিক গ্রামে সেই কাজ শুরু হয়ে গেল এখনো শুরু হয়নি বেলঘড়িয়া ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নিলনগর গ্রামে।

এছাড়াও রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী প্রত্যেক গ্রামে মিলছে দুয়ারে রেশন প্রকল্প। দুয়ারের রেশন প্রকল্প থেকেও বঞ্চিত এই নীলনগর গ্রামের বাসিন্দারা। আমরা ছুটে গিয়েছিলাম সেই রেশন ডিলারের কাছে তিনি জানালেন আগামী মাস থেকেই আমরা এই প্রকল্পের কাজ শুরু করব বলেও আশ্বাস দিলেন। এছাড়াও পঞ্চায়েতি পরিষেবা থেকে বঞ্চিত মানুষের জন্য ছুটে গিয়েছিলাম বেলঘড়িয়া ১ নম্বর গ্রাম পঞ্চায়েতে। আমরা গিয়ে দেখি গ্রাম পঞ্চায়েতের প্রধান তিনি আজ পঞ্চায়েত অফিসে আসেননি। প্রধানের অনুপস্থিতি জিজ্ঞাসা করতেই পঞ্চায়েত কর্মীরা জানালেন চিকিৎসার জন্য তিনি রানাঘাট গেছেন। পঞ্চায়েতের তরফ থেকেই পঞ্চায়েতের এক সদস্য জানান নিলনগর গ্রামের একটি ক্যালভাট করা হয়েছে। এখানেই প্রশ্ন একটি ক্যালভার্ট থেকেই যদি গ্রাম উন্নয়ন হয় তবে কি সরকারি প্রকল্পের প্রয়োজন নেই? এখন দেখা সরকারি প্রকল্প থেকে বঞ্চিত এবং সরকারি একাধিক উন্নয়নমূলক কাজের থেকে বঞ্চিত এই মানুষগুলো কবে উন্নয়নের আলোতে আসবে! আগামী দিন কি পঞ্চায়েত পরিষেবা মিলবে এই গ্রামের বঞ্চিত দরিদ্র বাসিন্দাদের? সেই প্রশ্নটা থেকে যাচ্ছে। আগামী দিনের পঞ্চায়েতের তরফ থেকে কতটা নজর দেওয়া হয় এই গ্রামের দিকে?

Hot this week

ভোরবেলায় কলকাতার পাইকপাড়ায় বিস্ফোরণ, বহুতলের ছাদ ভেঙে ঘনবসতিপূর্ণ এলাকায় দুশ্চিন্তা

কলকাতার পাইকপাড়ায় এক ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে, যা এলাকাবাসীর মধ্যে...

মধ্যপ্রাচ্যের যুদ্ধের উত্তেজনা, রান্নার গ্যাসের সরবরাহে নতুন বিধি জারি কেন্দ্রের!

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রভাব ভারতেও স্পষ্ট হয়ে উঠেছে। হেঁশেলে...

রঘুনাথগঞ্জে বিজেপির সভায় উপস্থিতির করুন চিত্র , খালি সভার সিংহভাগ চেয়ার

মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে বৃহস্পতিবার অনুষ্ঠিত বিজেপির পরিবর্তন সভায় উপস্থিতির সংখ্যা...

এসআইআর ইস্যুতে রাজ্য রাজনীতি: পৃথক কর্মসূচিতে শাসক ও বিরোধী, জোর ভোটাধিকার প্রশ্নে

এসআইআর প্রক্রিয়াকে ঘিরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে বিতর্কের আবহ...

জামিয়া মিলিয়া ইসলামিয়ার রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমির বড় সাফল্য, ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৮ জন

ভারতের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায়...

Topics

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পাম এভিনিউর নিশা মসজিদে ইফতার মজলিশ

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পামনিশা মসজিদে রমযান উপলক্ষে বিশেষ...

ইরানের মিসাইল হানায় ধ্বংশ হলো কুর্দি ঘাটি

ইরান ও ইরাক সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।...

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

Related Articles

Popular Categories