Wednesday, July 22, 2026
26.9 C
Kolkata

অল ইন্ডিয়া ইমামস কাউন্সিলের ব্যবস্থাপনায় ছাত্র যুব সেমিনার অনুষ্ঠিত হল সাগরদীঘিতে

এনবিটিভি, মুর্শিদাবাদ : আজ মুর্শিদাবাদ জেলার সাগরদিঘী ব্লকের রতনপুর মোড় ঈদগাহ ময়দানে উক্ত সংগঠনের সাগরদিঘী ব্লক কমিটির ব্যবস্থাপনায় ছাত্র-যুব সেমিনার অনুষ্ঠিত হল। বর্তমান ছাত্র-যুব সম্প্রদায় মোবাইলের অপব্যবহার করে পাবজি, ফ্রী ফায়ার সহ অশ্লীল বিনোদনে যৌবনের মূল্যবান সময় নষ্ট সহ বিভিন্ন নেশায় নেশাগ্রস্ত হয়ে পড়ছে। সেইসাথে ধর্মীয় অনুশীলন বিশেষ করে নামাজের মত অন্যতম এবাদত বিমুখ হয়ে পড়ছে। এমন পরিস্থিতিতে অল ইন্ডিয়া ইমামস্ কাউন্সিল ছাত্র-ছাত্রী যুবক-যুবতীদের মধ্যে ধর্মীয় চেতনা ও সামাজিক দায়িত্ব কর্তব্য জাগ্রত করার লক্ষ্যে সারাদেশব্যাপী ছাত্র-যুবদের নিয়ে এমন সভার আয়োজন করে চলেছে।

আজকের সেমিনারে অন্য এলাকার কয়েক শত ছাত্র-ছাত্রী ও তাদের অভিভাবক উপস্থিত ছিলেন।
বেশকিছু প্রবীণ অভিভাবক প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বলেন, ছাত্র যুব সম্প্রদায়ের পড়াশোনায় উদাসীনতা সহ, যুব সম্প্রদায়ের অবক্ষয় রুখতে, এমন সভা প্রতিটি ব্লক, অঞ্চল সহ প্রতিটি গ্রামে করা প্রয়োজন বলে এই উদ্যোগের ভূয়শী প্রশংসা করেন।

আজকের সভায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অল ইন্ডিয়া ইমামস্ কাউন্সিল এর উত্তরবঙ্গ কমিটির সভাপতি মাওলানা আব্দুত তাওয়াব, পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার রাজ্য সভাপতি ডক্টর মিনারুল সেখ, ও হাফেজ ক্বারী সফিউর রহমান। সাগরদিঘী ব্লক কমিটির মাওলানা ইমতিয়াজ আলী, একলাল শেখ, মনিবুর রহমান।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories