Monday, July 27, 2026
29.5 C
Kolkata

হিংসার আগুন যেন দাবানল, বেঙ্গালুরুতে সারারাত মন্দির আগলালেন মুসলিম যুবকরাই

এনবিটিভি ডেস্ক: কংগ্রেস বিধায়ক শ্রীনিবাস মূর্তির ভাইপোর আপত্তিকর পোস্টের জেরে রণক্ষেত্রের চেহারা নিয়েছে বেঙ্গালুরুর কাভাল বীরসান্দ্রা এলাকা। মঙ্গলবার পথে নেমে প্রতিবাদ,পাথর ছোঁড়া, জায়গায় জায়গায় আগুন জ্বালানো সবেরই সাক্ষী থাকল ব্যঙ্গালোর। একদিকে যখন এই উন্মত্ততার ছবি, তখনই আসল ভারতের মুখটা তুলে ধরলেন ব্যঙ্গালোর নিবাসী কয়েকজন যুবক। রোষের আগুন থেকে মন্দির বাঁচাতে মানববন্ধন করে রাতপাহাড়া দিলেন যাঁরা, তাঁরা প্রায় সকলেই ইসলাম ধর্মাবলম্বী।

এদিন দুপুরে একটি ভিডিও শেয়ার করে সংবাদসংস্থা এএনআই। ভিডিওটিতে দেখা যায় ডিজে হাল্লি পুলিশ স্টেশন চত্বরে জড়ো হয়েছেন বহু মুসলিম যুবক। দূরে আগুন জানান দিচ্ছে হিংসা আছড়ে পড়তে পারে যখন তখন। পরিস্থিতি সামাল দিতে তখন জোট বাঁধছেন ওই জনা চল্লিশেক যুবক। উন্মত্ত জনতা যাতে মন্দির চত্বরে না পৌঁছতে পারে তা নিশ্চিত করতে হাতে হাত রেখে বিরাট মানববন্ধন গড়তেও দেখা যায় তাঁদের।

ঘটনার সূত্রপাত মঙ্গলবার রাতে। শ্রীনিবাস মূর্তির ভাইপোর ওই পোস্ট আগুনগতিতে ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়।প্রতিবাদীরা ভিড় জমান বিধায়কের বাড়ির দিকেই। চলে গাড়িতে আগুন ধরানো, ভাঙচুর। বেশ কয়েকজন নিরাপত্তারক্ষীকেও মারধর করা হয়। পরিস্থিতি সামাল দিতে গিয়ে আহত হয়েছেন অন্তত ৬০ পুলিশকর্মী।

সৌজন্যে: News 18 Bangla

Hot this week

পেলেট গুলির নির্দেশ কে দিল? রাহুলের চিঠিতে চাপে স্বরাষ্ট্র মন্ত্রক, সাময়িক নিষেধাজ্ঞার ইঙ্গিত

নিট পরীক্ষায় প্রশ্নফাঁসের অভিযোগ ঘিরে দেশজুড়ে তৈরি হওয়া বিতর্কের...

NEET আন্দোলনে মোদীকে নিশানা করে সমাজমাধ্যমে পোস্ট, একাধিক প্ল্যাটফর্মকে নোটিস দিল্লি পুলিশের

দিল্লিতে নিট প্রশ্নফাঁসকে ঘিরে হওয়া আন্দোলন শেষ হলেও তার...

দিল্লির ‘সংসদ চলো’ মিছিলে পেলেট ব্যবহারের অভিযোগ,দৃষ্টিশক্তি হারানোর আশঙ্কায় ১৯ বছরের ছাত্র

দিল্লিতে ২০ জুলাই অনুষ্ঠিত ‘সংসদ চলো’ কর্মসূচিকে ঘিরে নতুন...

Topics

পেলেট গুলির নির্দেশ কে দিল? রাহুলের চিঠিতে চাপে স্বরাষ্ট্র মন্ত্রক, সাময়িক নিষেধাজ্ঞার ইঙ্গিত

নিট পরীক্ষায় প্রশ্নফাঁসের অভিযোগ ঘিরে দেশজুড়ে তৈরি হওয়া বিতর্কের...

কৃষ্ণসাগরে বাণিজ্যিক জাহাজে হামলায় মৃত ভারতীয় নাবিক! তীব্র নিন্দা নয়াদিল্লির

কৃষ্ণসাগরে একটি বাণিজ্যিক জাহাজে হামলায় এক ভারতীয় নাবিকের মৃত্যুর...

Related Articles

Popular Categories