Saturday, September 5, 2026
28 C
Kolkata

পঞ্চায়েত নির্বাচনের ৪৮ ঘন্টা আগে বাংলায় হিংসা অব্যাহত

এনবিটিভি, ওয়েব ডেস্ক: দুদিন বাদেই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন। কিন্তু তবুও যেনো কাটছেনা হিংসা ও সন্ত্রাসের ছায়া। চলছে রক্তের হোলি। চারিদিকে ছেয়ে গেছে ভয়ের কালো মেঘ।

বুধবার রাতে বনগাঁর ঘাটবাত্তর এলাকায় বিজেপি প্রার্থীর বাড়ির সামনে আলতা মাখানো সাদা থান, রজনীগন্ধার মালা ও তিনটি তাজা বোমা পাওয়া গেছে। অভিযোগের আঙুল উঠছে তৃণমূলের দিকে। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।

বৃহস্পতিবার সকালে উত্তপ্ত নদিয়ার তেহট্ট। রাতে সিপিএম-তৃণমূলের সংঘর্ষ থামাতে গিয়ে জখম হয়েছিলেন থানার আইসি-সহ একাধিক পুলিশ কর্মী। এদিন সকালে পুলিশের বিরুদ্ধেই সিপিএম সমর্থকদের বাড়ি ভাঙচুরের অভিযোগ উঠল। অভিযোগ, পুলিশের সঙ্গে ছিল স্থানীয় কয়েকজন তৃণমূল নেতাও। অভিযোগ অস্বীকার করে পুলিশ।

বুধবার রাতে দফায় দফায় উত্তপ্ত হয়েছে মুর্শিদাবাদের ডোমকল, জঙ্গিপুর। কোথাও কংগ্রেস কর্মী আক্রান্ত তো কোথাও সিপিএম প্রার্থীকে কুপিয়ে খুনের চেষ্টা করা হয়েছে। চলেছে গুলিও। সবমিলিয়ে ভোটের মাত্র  ৪৮ ঘণ্টা আগে হিংসার আগুনে জ্বলছে মুর্শিদাবাদ। রাজ্যে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৭।

বীরভূমে প্রাণ গেল এক বিজেপি কর্মীর। গলা টিপে খুন করে তাঁকে রাস্তায় ফেলে রেখে যাওয়ার অভিযোগ উঠেছে। কে বা কারা, কী উদ্দেশে এই ঘটনা ঘটিয়েছে তা এখনও জানা যায়নি।

জলপাইগুড়িতে বিজেপি জেলা সভাপতির গাড়ি লক্ষ্য করে গুলি চলানোর অভিযোগ উঠেছে। সবমিলিয়ে পঞ্চায়েত নির্বাচনের ৪৮ ঘণ্টা আগেও উত্তপ্ত রাজ্যের একাধিক জেলা।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories