Saturday, September 5, 2026
28 C
Kolkata

অক্টোবর থেকেই লাগু হচ্ছে এসআইআর, কতটা নিরাপদে সংখ্যালঘু ভোটাররা 

অক্টোবর থেকে দেশজুড়ে ভোটার তালিকা সংশোধনের (এসআইআর) কাজ শুরু হতে পারে। বাংলাও এর বাইরে নয়। অর্থাৎ, পুজোর ছুটির পরেই বাংলা সহ দেশব্যাপী ভোটার তালিকা আপডেট করার প্রক্রিয়া শুরু হবে বলে জানা গিয়েছে নির্বাচন কমিশন সূত্রে। বুধবার দিল্লিতে একটি বৈঠকে সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য নির্বাচনী কর্মকর্তাদের মধ্যে এসআইআর সংক্রান্ত বিস্তর আলোচনা হয়েছে বলে জানা যাচ্ছে। এই বৈঠকে জাতীয় নির্বাচন কমিশন এর প্রস্তুতিতে সবুজ সংকেত দিয়েছে কর্মকর্তারা।

নির্বাচন কমিশন ইতিমধ্যেই বিহারে বিধানসভা নির্বাচনের আগে এসআইআর শুরু করেছে এবং তাদের পরিকল্পনা অনুযায়ী, বিহারের নির্বাচন শেষ হওয়ার আগেই দেশে পুরো এসআইআর কার্যক্রম চালু হয়ে যেতে পারে। এর ফলে বাংলা সহ সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল এই তালিকা সংশোধনের প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত হবে। এর মানে হলো, বাংলাতেও বিধানসভা নির্বাচনের আগে এসআইআর করা হতে পারে। নির্বাচন কমিশন আগেই জানিয়েছিল, কবে এসআইআর হবে তা সঠিক সময়ে জানানো হবে। বুধবারের বৈঠকে সিইওদের থেকে জানতে চাওয়া হয়, তারা কত দ্রুত এই প্রক্রিয়ার জন্য প্রস্তুত হতে পারবেন। সূত্রে খবর, বেশিরভাগ কর্মকর্তাই জানিয়েছেন, তারা সেপ্টেম্বরের মধ্যেই প্রাথমিক কাজ শেষ করতে পারবেন। এর ফলে অক্টোবরেই পুরো দেশে ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু হতে পারে। বিরোধীরা আশঙ্কা করছে ভারতের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের অনৈতিকভাবে,  ক্ষমতার অপব্যবহার করে ভোটার তালিকা থেকে নাম বাদ দিতে পারে নির্বাচন কমিশন।

Hot this week

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

সিজেপি আন্দোলনে মাথা ফাটিয়েও হয়নি জেল! মোদীকে ‘দাদা’ বলে বিতর্ক উস্কে দিলেন হিন্দুত্ববাদী নেতা

দিল্লির যন্তর মন্তরে আন্দোলনকারীর অভিভাবককে রক্তাক্ত করার কথা প্রকাশ্যে...

Related Articles

Popular Categories