Saturday, September 5, 2026
30 C
Kolkata

রাজ্যে স্তব্ধ ওয়াকফ আন্দোলন, রাজ্য সরকারের দ্বিচারিতা ক্ষুব্ধ জমিয়তে ব্লক সম্পাদক

রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আস্থা রেখে মুসলিম সমাজের বিশ্বাস চূর্ণ-বিচূর্ণ হয়েছে এমনটাই দাবি করছেন জমিয়তে ব্লক সম্পাদক খন্দেকার মহঃ ইউসুফ। ওয়াকফ আন্দোলন নিয়ে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায়ের পদক্ষেপ নিয়ে একেবারেই সহমত নন তিনি। তার দাবি, “কুখ্যাত শয়তান সরকার মুসলমানদের ধোঁকা দিয়েছেন।” শুধু তাই নয় তিনি আরও বলেন, “রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী মহাশয় তৃণমূল সরকারের সঙ্গ ত্যাগ করে পূর্বাবস্থায় ফিরে আসুন।”

ওয়াকফ বিল পাস হওয়ার পর, রাজ্যের মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় ওয়াকফ বিরোধী আন্দোলনকে আরো বেশি জোরদার করার আহ্বান জানিয়েছিলেন। শুধু তাই নয় মুখ্যমন্ত্রী সমাজের কাছে প্রতিকৃতি দিয়েছিলেন ওয়ার্কার সংশোধনী আইন কোনভাবেই পশ্চিমবঙ্গে লঘু হতে দেবেন না। তবে সাম্প্রতিক বহরমপুরের একটু সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় যেধরনের মন্তব্য করেন, তাকে ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট বার্তা দেয়ন, ওয়াকফ নিয়ে আপনারা আর কোনরকম বাড়াবাড়ি করবেন না। ওয়াকফ সংক্রান্ত পরবর্তী সকল আন্দোলন দিল্লিতে হবে। উমিদ পোর্টালে যথাশীঘ্রই সম্ভব ওয়াকফ সম্পত্তি নথিভুক্ত করার নির্দেশ দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী। রাজ্য সরকারের এমন টিচারিতার কারণে ক্ষোভ প্রকাশ করেছেন জমিয়তে ব্লক সম্পাদক খন্দেকার মহঃ ইউসুফ।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories