Sunday, March 15, 2026
30.5 C
Kolkata

ওয়াকআপ সম্পত্তির ওপর বিজেপির পার্টি অফিস ডোমার কাছে রিপোর্ট চাইল ওয়াকফ বোর্ড

নিজস্ব প্রতিবেদক: সম্প্রতি, ওয়াকফ সম্পত্তির ওপর বিজেপির পার্টি অফিস তৈরি করা নিয়ে তোলপাড় হয় রাজ্য। জলপাইগুড়ি পৌরসভা এলাকায় ওয়াকফ সম্পত্তির উপর বিজেপি জেলা পার্টি অফিস তৈরি করেছে। এই পার্টি অফিস তৈরি করার জন্য তৃণমূল পরিচালিত পুরো বোর্ড অনুমোদন দেয়। অন্যদিকে শাসক দলেরই একাংশ ওয়াকাফ সম্পত্তির কথা মনে করিয়ে দিয়ে পার্টি অফিসের এই বিল্ডিং তৈরীর বিরোধিতা করে। যা নিয়ে তৃণমূল বিজেপির মধ্যে ঠান্ডা লড়াই শুরু হয়। সেই সঙ্গে প্রকাশ্যে আছে তৃণমূলের দুই গোষ্ঠীর মতবিরোধ। এই অবস্থায় দখল হয়ে যেতে থাকে জলপাইগুড়ি পৌরসভা এলাকায় ওয়াকফ সম্পত্তি। বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত এই খবর দেখে নড়েচড়ে বসে পশ্চিমবঙ্গ ওয়াকফ বোর্ড। তড়িঘড়ি খোঁজখবর শুরু করেন, ঐ সম্পত্তির মতোয়াল্লী কে। দীর্ঘ কয়েক দিন ধরে তদন্ত করেও, ঐ সম্পত্তির মতোয়াল্লী খুঁজে পাওয়া যায়নি বলে জানান বোর্ডের চেয়ারম্যান আব্দুল গনি। তিনি বলেন, জলপাইগুড়ির যে সম্পত্তির উপর বিজেপি পার্টি অফিস করেছে, তার কোন মতোয়াল্লী নেই। কিন্তু বিজেপি বলছে, সম্পত্তি নাকি কোন এক ব্যক্তির কাছ থেকে তারা ক্রয় করেছেন। কিন্তু কী সেই ব্যক্তি, যিনি ওই সম্পত্তি কে বিক্রয় করতে পারলেন। এ বিষয়ে জলপাইগুড়ি জেলার সংখ্যালঘু উন্নয়ন আধিকারিক (ডোমা) কাছে বিস্তারিত রিপোর্ট তলব করেছে ওয়াকফ বোর্ড। বোর্ডের চেয়ারম্যান আব্দুল গনি জানিয়েছেন, সেই রিপোর্ট হাতে এলেই আমরা বিস্তারিত তদন্তে নামব। ওয়াকফ সম্পত্তি দখল হবে, বা সেই সম্পত্তি বোর্ডকে না জানিয়ে কেউ বিক্রি করবে এমনটা হতে পারে না। চেয়ারম্যান আব্দুল গনি দাবি করেছেন, জলপাইগুড়ি বর্তমান পুরো প্রশাসক জানিয়েছেন, বিজেপিকে পার্টি অফিসের ভবন করার জন্য যে অনুমোদন দিয়েছিল তা বাতিল করা হবে।
উল্লেখ্য, জলপাইগুড়ি জেলার বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে, শাসক দলের তুলনায় বিজেপির প্রভাব অনেকটাই বেশি। সেই প্রভাবকে কাজে লাগিয়ে, প্রশাসনে আধিকারিকদের ব্যবহার করে ওই সম্পত্তি কার্যত দখল করার চেষ্টা করে গেরুয়া শিবির। যা নিয়ে চরম বিরোধিতা শুরু হয়েছে রাজ্যজুড়ে। এখন দেখার, ওয়াকফ বোর্ড ওই সম্পত্তি পুনরুদ্ধার করতে পারে কিনা।

Hot this week

ইরান প্রসঙ্গে ট্রাম্পের অবস্থানকে ‘ভুল’ বললেন ভারতের প্রাক্তন বিদেশ সচিব শ্যাম সারণ

পশ্চিম এশিয়ায় চলতে থাকা উত্তেজনার আবহে আমেরিকার সাবেক প্রেসিডেন্ট...

নেতানিয়াহুকে ঘিরে জল্পনা বাড়াল মুছে যাওয়া ট্যুইট, ইজরায়েল সরকারের ব্যাখ্যায়ও কাটছে না ধোঁয়াশা

ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে ঘিরে হঠাৎ করেই জোর জল্পনা...

হোয়াইট হাউসের সিদ্ধান্তে অসন্তোষ, ট্রাম্পের ধর্মীয় কমিশন থেকে পদত্যাগ একমাত্র মুসলিম মহিলা সদস্যের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে গঠিত ‘ধর্মীয় স্বাধীনতা বিষয়ক...

ইসলামি উত্তরাধিকার আইন বাতিলের দাবিতে মামলা, আবেদনের বিরোধিতায় সরব মুসলিম পার্সোনাল ল’ বোর্ড

ভারতের ইসলামি উত্তরাধিকার আইনকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে দায়ের...

Topics

আজ রাজ্যে প্রধানমন্ত্রী! বৈধ নাম বাদ পড়ার অভিযোগে পার্ক সার্কাসে প্রতিবাদে সরব ভোটাধিকার রক্ষা মঞ্চ

কলকাতায় শনিবার রাজনৈতিক কর্মসূচিকে ঘিরে দিনভর উত্তেজনা ও তৎপরতার...

Related Articles

Popular Categories