Saturday, March 7, 2026
27.2 C
Kolkata

আমাদের দলে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো নেতা নেই,আক্ষেপের সুরে অভিযোগ বিজেপি নেতা জয় বন্দ্যোপাধ্যায়ের

বিধানসভা ভোটে ২০০-র স্পপ্ন দেখে ৭৭-এই থেমে যেতে হয়েছিল বিজেপিকে। এরপর থেকে ১-২টো করে আসন কমেছে বিজেপির। গেরুয়া শিবির ছেড়ে তৃণমূলের নাম লিখিয়েছেন মুকুল রায়। গতকালই ঘাসফুল শিবিরে যোগ দিয়েছেন বিষ্ণুপুরের বিজেপি বিধায়ক তন্ময় ঘোষ। আর এরই মাঝে বিজেপিতে যোগ দেওয়া বহু নেতা বেসুরো হয়েছেন। রাজীব বন্দ্যোপাধ্যায়, সোনালী গুহর মতো নেতারা ঘাসফুল শিবিরে ফিরতে চেয়ে আবেদন করেছেন। আর এবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা শোনা গেল বিজেপি নেতা জয় বন্দ্যোপাধ্যায়ের গলায়।

ঠিক কী বলেছেন জয় বন্দ্যোপাধ্যায়? তন্ময় ঘোষ প্রসঙ্গে তিনি বলেন, “ফের প্রমাণিত হল বিজেপির হোমওয়ার্কের কোনও ধারণা নেই। তন্ময় ঘোষ তৃণমূলেরই ছিলেন। ভোটের আগে কেন তাঁকে বিজেপিতে নেওয়া হল। সঙ্গে সঙ্গে প্রার্থীও করা হল। জিতেও গেলেন। কিন্তু ফল প্রকাশের সাড়ে তিনমাসেই ডিগবাজি খেলেন।” এরপরই নাম না করে সৌমিত্র খাঁকে খোঁচা দিয়ে জয় বলেন, “বিষ্ণুপুরে আমাদের এক নেতা আছেন, তিনি সব দলেই ছিলেন। ওনার নাকি অগাধ জ্ঞান। উনিও কোনও ধারণাই করতে পারেননি যে এমনটা হবে।”

এরপরই তৃণমূল সুপ্রিমোর প্রশংসা করেন বিজেপি নেতা। তিনি বলেন, “ভোটের আগে একমাত্র শুভেন্দু অধিকারী ছাড়া সব অযোগ্য তৃণমূল নেতারা যখন বিজেপিতে এসেছে মমতা বন্দ্যোপাধ্যায় শক্ত হাতে পরিস্থিতি সামলেছেন। কিন্তু বিজেপিকে মনে রাখতে হবে আমাদের দলে কোনও মমতা বন্দ্যোপাধ্যায় নেই।” এদিন রাজ্যের নেতাদের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দেন জয় বন্দ্যোপাধ্যায়। বলেন, কেন্দ্রীয় নেতাদের কাছে আমার আবেদন, রাজ্যে ভাল নেতা পাঠান। এখানকার নেতারা তোষামোদ ছাড়া কিছু বোঝেন না। অযোগ্য লোককে দায়িত্ব দিচ্ছেন। এভাবে চলতে পারে না। অবিলম্বে যোগ্য ব্যাক্তিদের খুঁজে বের করতে হবে আমাদের।

Hot this week

রঘুনাথগঞ্জে বিজেপির সভায় উপস্থিতির করুন চিত্র , খালি সভার সিংহভাগ চেয়ার

মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে বৃহস্পতিবার অনুষ্ঠিত বিজেপির পরিবর্তন সভায় উপস্থিতির সংখ্যা...

এসআইআর ইস্যুতে রাজ্য রাজনীতি: পৃথক কর্মসূচিতে শাসক ও বিরোধী, জোর ভোটাধিকার প্রশ্নে

এসআইআর প্রক্রিয়াকে ঘিরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে বিতর্কের আবহ...

জামিয়া মিলিয়া ইসলামিয়ার রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমির বড় সাফল্য, ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৮ জন

ভারতের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায়...

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পাম এভিনিউর নিশা মসজিদে ইফতার মজলিশ

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পামনিশা মসজিদে রমযান উপলক্ষে বিশেষ...

ইরানের মিসাইল হানায় ধ্বংশ হলো কুর্দি ঘাটি

ইরান ও ইরাক সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

Related Articles

Popular Categories