Wednesday, July 22, 2026
26.1 C
Kolkata

নয় ঘণ্টা জেরা শেষে ইডি অফিস থেকে বেরিয়ে অভিষেকের শপথ বিজেপিকে হারাবই আমরা

একটানা নয় ঘন্টা ইডির মুখোমুখি হওয়ার পর বাইরে বেরিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি এদিন বলেন,”যে যা পারে করে নিক। ইডিসিবিআই যাকে খুশি পিছনে লেলিয়ে দিক। ধমকে চমকে তৃণমূলকে আটকানোর চেষ্টা করুক। আমি বলে যাচ্ছি, কেউ কিচ্ছু করতে পারবে না। কংগ্রেসের মতো মাথা নত করব না। ২০২৪ বিজেপিকে সরাবই।

সূত্রের খবর, দফায়দফায় একাধিক তদন্তকারী দল তাঁকে জেরা করে। দুপুরে তদন্তকারী সংস্থার তরফ থেকে মধ্যাহ্নভোজের খাবার দেওয়া হলেও তিনি নিজের আনা খাবার খান। এর পরেও চলে জেরা। শেষে রাত ৯টা নাগাদ দপ্তর থেকে বের হন তিনি। তার পরেও তাঁর চোখেমুখে আত্মবিশ্বাসের ছাপ। সাংবাদিকদের সামনে দাঁড়িয়ে তাঁর চ্যালেঞ্জ, “বিজেপিকে (BJP) হারাবই আমরা।

অভিষেক এদিন বলেন, “যা জানতে চাওয়া হয়েছে সব প্রশ্নের উত্তর দিয়েছি। ভিতরে কী কথা হয়েছে সেটা তো বলতে পারব না। বারবার বলছি, আমার বিরুদ্ধে কোনও প্রমাণ থাকলে তা প্রকাশ্যে আনুন। রাজনৈতিকভাবে রাজনীতির লড়াই করুন।

এর পরই বিজেপির বিরুদ্ধে তোপ দাগেন তিনি। তাঁর কথায়, “বাংলায় লড়াই করতে গিয়ে দেখেছেন ওদের কী অবস্থা হয়েছে। অমিত শাহ বলেছিলেন ২০০ বেশি আসন পাবেন। কিন্তু ৭০এই ওঁদের গাড়ি আটকে যায়। আমি বলছি, আরও ২৫ জন বিজেপি বিধায়ক আমাদের সঙ্গে যোগাযোগ রাখছে। আমরা নিচ্ছি না। বলেছি, ইস্তফা দিয়ে নিজের ক্ষমতায় জিতে এখানে আসুন।

দেশ থেকে বিজেপিকে উৎখাতের চ্যালেঞ্জ ছুঁড়ে অভিষেক আরও বললেন, “যে যে রাজ্যে বিজেপি আছে সেখানে সেখানে যাব। আমরাই বিজেপিকে হারাব।তাঁর কথায়, “যে যা পারে করে নিক। ইডিসিবিআই যাকে খুশি পিছনে লেলিয়ে দিক। ধমকে চমকে তৃণমূলকে আটকানোর চেষ্টা করুক। আমি বলে যাচ্ছি কেউ কিচ্ছু করতে পারবে না।এর পরই নাম না করে শুভেন্দু অধিকারীকে বেঁধেন তিনি। বলেন, “প্রকাশ্যে যাঁদের টাকা নিয়ে দেখা গিয়েছে, তাঁদের নিয়ে কেন্দ্রীয় সংস্থা চুপ।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories