Tuesday, July 21, 2026
26.2 C
Kolkata

জোট নয়, বাংলার ভোটে ‘একলা চলো’—হাইকমান্ডকে প্রস্তাব প্রদেশ কংগ্রেসের

আসন্ন বিধানসভা ভোটে বাংলায় একা লড়াইয়ের রাস্তায় হাঁটার প্রস্তাব জানাল প্রদেশ কংগ্রেস। নতুন গঠিত পলিটিক্যাল অ্যাফেয়ার্স কমিটির প্রথম বৈঠকেই জোট রাজনীতির প্রশ্নে স্পষ্ট অবস্থান নেয় রাজ্য নেতৃত্ব। রাজ্যের পর্যবেক্ষক গোলাম আহমেদ মিরের উপস্থিতিতে হওয়া ওই বৈঠকে সিপিএম বা তৃণমূল—কারও সঙ্গেই জোটে না যাওয়ার পক্ষে সওয়াল করেন কমিটির প্রায় সব সদস্য।

শুক্রবার বিধান ভবনে অনুষ্ঠিত ওই বৈঠকে প্রদেশ সভাপতি শুভঙ্কর সরকার, প্রাক্তন সাংসদ প্রদীপ ভট্টাচার্য-সহ কমিটির ৪০ জনের বেশি সদস্য উপস্থিত ছিলেন। বৈঠকে আসন্ন ভোটে দলের রণনীতি নিয়ে সদস্যদের মতামত জানতে চান গোলাম মির। সেখানেই জোট প্রশ্নটি মুখ্য হয়ে ওঠে।

সূত্রের খবর, আলোচনায় অংশ নেওয়া প্রায় প্রত্যেকেই একা লড়াইয়ের পক্ষে মত দেন। সেই মতামত শুনে গোলাম মির জানান, প্রদেশ নেতৃত্বের এই প্রস্তাব এআইসিসির কাছে তুলে ধরা হবে। পাশাপাশি, গত কয়েক মাস ধরে রাজ্যজুড়ে কংগ্রেস কর্মীদের সঙ্গে সরাসরি যোগাযোগ করে যে রিপোর্ট তৈরি হয়েছে, তাও হাইকমান্ডকে পাঠানো হবে।

এর আগেও ২৯৪টি আসনেই প্রার্থী দিয়ে নির্বাচনে লড়ার পক্ষে প্রদেশ কংগ্রেস নেতৃত্ব মত প্রকাশ করেছিল। সেই প্রস্তাবেওভি রাজ্যের পর্যবেক্ষক সহমত পোষণ করেছিলেন বলে দলীয় সূত্রে জানা যায়। এবার নির্বাচনী প্রস্তুতির শুরুতেই সেই সিদ্ধান্তকে আনুষ্ঠানিক রূপ দিয়ে হাইকমান্ডকে জানানো হচ্ছে।

আরও একটি সূত্রের দাবি, বৈঠকে গোলাম মির স্পষ্ট করে বলেন, এই মুহূর্তে বাংলায় জোট নিয়ে কংগ্রেস শীর্ষ নেতৃত্ব কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। প্রদেশ নেতৃত্বের মতামত জানতেই এই বৈঠক। পাশাপাশি, সিপিএম বা তৃণমূল—কোনও পক্ষ থেকেই কংগ্রেসের কাছে জোট সংক্রান্ত কোনও প্রস্তাব আসেনি বলেও জানানো হয়েছে।

এই পরিস্থিতিতে বাংলায় একা লড়াইয়ের প্রস্তুতি শুরু করারই ইঙ্গিত মিলছে কংগ্রেস শিবিরে। একই সঙ্গে রাজ্যে সংগঠন চাঙ্গা করতে রাহুল গান্ধীর সফরের প্রস্তাবও উঠে আসে বৈঠকে।

এদিকে শনিবার রানি রাসমণি রোডে ‘সংবিধান পাঠ’ কর্মসূচিতে বড় জমায়েতের আশা করছে প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। দলীয় সূত্রে দাবি, ওই কর্মসূচির মাধ্যমেই ভোটের আগে রাজ্য রাজনীতিতে নিজেদের উপস্থিতি আরও জোরালো করার চেষ্টা করবে কংগ্রেস।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories