Saturday, September 5, 2026
28 C
Kolkata

রাজ্যে করোনা আক্রান্ত এযাবৎ ২৪ ঘন্টায় সর্বাধিক ৪২৭, মৃত ১১

এনবিটিভি ডেস্কঃ রাজ্যের আকাশে করোনার কালো মেঘ দিনে দিনে তীব্র থেকে তীব্রতর হচ্ছে। একেরপর এক রেকর্ড ভেঙে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। গত ২৪ ঘন্টায় রাজ্যে এযাবৎ সর্বাধিক করোনা আক্রান্ত হলেন ৪২৭ জন। ফলে রাজ্যে করোনা করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৭,৩০৩। থেমে না থাকা গত ২৪ ঘন্টায় ১১ বেড়ে দাঁড়াল ৩৬৬।

তবে স্বস্তির বার্তা শেষ ২৪ ঘন্টায় রাজ্যে করোনা জয় করে বাড়ি ফিরেছেন ১৪৪ জন। ফলে এখনপর্যন্ত রাজ্যে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৪,০২৫ জন। স্বাস্থ্যভবনের তরফে প্রকাশিত বুলেটিনে এমনটাই জানানো হয়।

আজকের বুলেটিনে এও জানানো হয় যে, গত ২৪ ঘন্টায় রাজ্যে মোট করোনা পরীক্ষা হয় ৯,৬৮৬।

Hot this week

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

Related Articles

Popular Categories