Saturday, June 6, 2026
32.9 C
Kolkata

রাজ্যপালকে হত্যার হুমকি, তবুও নিরাপত্তা ছাড়াই বাইরে বেরোবেন আনন্দ বোস

বৃহস্পতিবার গভীর রাতে রাজ্যপাল সি ভি আনন্দ বোসকে হত্যার হুমকি যুক্ত একটি ইমেল পাঠানো হয়েছে বলে জানা যায়। এই ঘটনা প্রকাশ্যে আসার সঙ্গে সঙ্গে রাজ্যপালের নিরাপত্তা দফতর তৎপর হয়ে পড়ে। খবরটি তড়িঘড়ি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককেও জানানো হয়। যদিও এমন হুমকি নতুন নয়, এর আগে বহুবার রাজ্যপালের নামে এই একই ভাবে হুমকি যুক্ত ইমেল পাঠানো হয়েছে।
লোকভবনের সূত্রে জানা গেছে, রাতেই রাজ্যপালের নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মকর্তারা বৈঠকে বসেন এবং পরিস্থিতি মূল্যায়ন করেন। নিরাপত্তা আরও শক্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে। পাশাপাশি, এই মেলটির উৎস এবং এর পেছনের নেপথ্যকর্তাদের খুঁজে বের করতে তদন্ত শুরু হয়েছে।

এরপরও রাজ্যপাল আনন্দ বোস এই হুমকি ইমেলকে অতিরিক্ত গুরুত্ব দিতে নারাজ। তিনি শুক্রবার স্পষ্ট জানান, নিরাপত্তা ছাড়াই তিনি সাধারণ মানুষের মাঝে বের হবেন। তিনি বিশ্বাস প্রকাশ করেন যে, বাংলার মানুষ তাকে সুরক্ষা দেবেন। প্রসঙ্গত, রাজ্যপাল যে সময় রাস্তায় নামবেন বলে জানা গিয়েছে, ঠিক সেই সময় মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে আইপ্যাক কর্ণধার প্রতীক জৈনের বাড়ি ও অফিসে ইডি হানার প্রতিবাদ অনুষ্ঠিত হওয়ার কথা। অনুমান করা হচ্ছে, এই সময়েই তিনি নিরাপত্তা ছাড়াই চলাচল করবেন।
অফিস সূত্রে বলা হয়েছে, যদিও হুমকির ঘটনা নতুন নয়, তবু রাজ্যপাল সাধারণ মানুষের সঙ্গে সংযুক্ত থাকতে এবং ভয়ের চেয়ে সাহসকে প্রাধান্য দিতে চান। নিরাপত্তা দফতর এবং কেন্দ্রীয় সংস্থা এই ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছেন বলে জানা গিয়েছে।

Hot this week

কোটি টাকার প্রতারণার অভিযোগ অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে, জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের

কোটি টাকার আর্থিক জালিয়াতির অভিযোগে বড়সড় আইনি বিড়ম্বনায় জড়ালেন...

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে বড় সাফল্য! অবশেষে পুলিশের কাছে আত্মসমর্পণ উত্তরপ্রদেশের কুখ্যাত গ্যাংস্টার মনুর

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রাক্তন আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ...

বাংলাদেশ পালানোর ছক! শওকত মোল্লাকে ‘পলাতক’ ঘোষণা করল এনআইএ, সীমান্তে জারি কড়া সতর্কতা

ভাঙড় বিস্ফোরণকাণ্ডের তদন্তে নেমে ক্যানিং পূর্বের প্রাক্তন তৃণমূল বিধায়ক...

কলকাতার মেয়র পদ থেকে ইস্তফা দিলেন ফিরহাদ হাকিম, রাজ্য রাজনীতির সমীকরণে বিরাট ওলটপালট

বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বিপর্যয়ের পর থেকেই কলকাতা পুরসভায়...

Topics

শাহজাদ আলি গণপিটুনি মামলায় ৫ জন গ্রেফতার, তদন্ত গাফিলতির অভিযোগে পুলিশের বিরুদ্ধে কড়া ব্যবস্থা

বিহারের সিওয়ান জেলার শিবরাজপুর গ্রামে এক মুসলিম যুবককে গণপিটুনির...

হরিয়ানার জামা মসজিদে ঢুকে ‘জয় শ্রী রাম’ স্লোগান! গ্রেফতারির পর ক্ষমা চাইলেন অভিযুক্ত দীপক

হরিয়ানার পানিপথ জেলার সানোলি গ্রামের ঐতিহাসিক জামা মসজিদকে ঘিরে...

Related Articles

Popular Categories