Saturday, September 5, 2026
30 C
Kolkata

নির্বাচনের আগে পড়ুয়াদের মিড ডে মিলে অতিরিক্ত ১২দিন ডিম এবং ফল দেওয়া হবে, ভোট ব্যালটের রাজনীতি, তোপ বিরোধীদের

রাজ্যের সরকারি প্রাথমিক ও উচ্চ প্রাথমিক স্কুলগুলিতে পড়ুয়াদের জন্য নতুন করে পুষ্টিকর খাবার দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিক্ষা দফতরের মিড-ডে মিল শাখা জানিয়েছে, চলতি অর্থবর্ষ শেষ হওয়ার আগেই অর্থাৎ ৩১ মার্চের মধ্যে ছাত্রছাত্রীদের অতিরিক্ত ১২ দিন ডিম অথবা মরসুমি ফল দেওয়া হবে। প্রথম শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত প্রায় ৮১ লক্ষেরও বেশি শিক্ষার্থী এই সুবিধা পাবে। প্রতিদিন একজন পড়ুয়ার জন্য অতিরিক্ত ৮ টাকা করে খরচ ধরা হয়েছে।

দফতরের তরফে বলা হয়েছে, শিশুদের পুষ্টির ঘাটতি কমাতেই এই পদক্ষেপ। জেলার স্কুলগুলির মিড-ডে মিলের বরাদ্দ অর্থ থেকে যে টাকা অব্যবহৃত রয়েছে, তা দিয়েই এই অতিরিক্ত খাবার কেনা হবে। বর্তমানে প্রাথমিক স্তরে প্রতিদিন ৬ টাকা ৭৮ পয়সা এবং উচ্চ প্রাথমিক স্তরে ১০ টাকা ১৭ পয়সা বরাদ্দ আছে। সপ্তাহে দু’দিন ডিম দেওয়া হয়। তবে কিছুদিন আগে ডিমের দাম বেড়ে যাওয়ায় পুরো ডিম দেওয়া নিয়ে সমস্যাও দেখা দিয়েছিল।

এই ঘোষণা ঘিরে শিক্ষকদের একাংশ প্রশ্ন তুলেছেন। তাঁদের মতে, সামনে নির্বাচন থাকায় হঠাৎ করেই পড়ুয়াদের পুষ্টির বিষয়ে এত আগ্রহ দেখা যাচ্ছে। তাঁদের আরও বক্তব্য, বছরে মাত্র ১২টি ডিম বা ফল দিলে কি সারাবছরের ঘাটতি মিটবে? গত বছর গরমের ছুটিতে বেশ কিছু দিন মিড-ডে মিল বন্ধ ছিল, সেই সময়ের টাকাও পুরো খরচ হয়নি বলে অভিযোগ উঠেছে। হিসাব অনুযায়ী যে পরিমাণ অর্থ অবশিষ্ট থাকার কথা, বাস্তবে তা মিলছে না বলেও দাবি করেছেন শিক্ষক সংগঠনের নেতারা। আরও একটি সমস্যা হল, বর্তমানে মাধ্যমিক পরীক্ষা চলায় বহু স্কুলে নিয়মিত ক্লাস বন্ধ। ফলে মার্চ মাসে সীমিত সময়ের মধ্যেই এই অতিরিক্ত খাবার বিলি করতে হবে। সব মিলিয়ে সরকারি সিদ্ধান্তকে ঘিরে নানা মহলে আলোচনা শুরু হয়েছে।

Hot this week

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

সিজেপি আন্দোলনে মাথা ফাটিয়েও হয়নি জেল! মোদীকে ‘দাদা’ বলে বিতর্ক উস্কে দিলেন হিন্দুত্ববাদী নেতা

দিল্লির যন্তর মন্তরে আন্দোলনকারীর অভিভাবককে রক্তাক্ত করার কথা প্রকাশ্যে...

Topics

মোদি-পেজেসকিয়ান বৈঠক নিয়ে আমেরিকার আপত্তি, ইরানকে সাহায্য না করার হুঁশিয়ারি রুবিওর

কিরঘিজস্তানে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন বা এসসিও সম্মেলনের ফাঁকে ইরানের...

Related Articles

Popular Categories