Wednesday, October 21, 2026
27 C
Kolkata

বঙ্গে ২৬ এর বিধানসভা নির্বাচন ঘোষণা হতেই অস্বাভাবিক তৎপরতার মধ্যে প্রশাসনিক রদবদল

রাজ্যে বিধানসভা নির্বাচনের দিন ঘোষণার পরপরই প্রশাসনে বড় ধরনের রদবদল আনল ভারতীয় নির্বাচন কমিশন। কয়েক ঘণ্টার মধ্যেই একাধিক শীর্ষ পদে নতুন কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া হয়েছে। সোমবার সকালে বিশেষ করে পুলিশ প্রশাসনে বড়সড় বদলির ঘোষণা করা হয়।

নির্বাচন কমিশনের নির্দেশে কলকাতার পুলিশ কমিশনার পদ থেকে সরানো হয়েছে সুপ্রতিম সরকারকে। তাঁর জায়গায় দায়িত্ব পেয়েছেন অজয় নন্দা। একই সঙ্গে রাজ্য পুলিশের ডিজি পদেও পরিবর্তন আনা হয়েছে। পিযুষ পান্ডে-এর পরিবর্তে আপাতত দায়িত্ব দেওয়া হয়েছে সিদ্ধীনাথ গুপ্তকে।এছাড়া আইনশৃঙ্খলা দফতরের এডিজি পদে বিনীত গোয়েল-এর বদলে দায়িত্বে এসেছেন অজয় মুকুন্দ রানাদে। অন্যদিকে কারা বিভাগের ডিজি হিসেবে দায়িত্ব পেয়েছেন নটরাজন রমেশ বাবু। কমিশনের নির্দেশ অনুযায়ী, নতুন দায়িত্ব পাওয়া সব কর্মকর্তাকে সোমবার দুপুর ৩টার মধ্যে কাজে যোগ দিতে বলা হয়েছে। যাঁদের সরানো হয়েছে, তাঁদের নির্বাচনের কোনও কাজে যুক্ত রাখা যাবে না বলেও জানানো হয়েছে।

নির্বাচন ঘোষণার পর এত দ্রুত প্রশাসনিক রদবদল নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে। রাজ্যের অন্যান্য বিরোধী দলগুলির দাবি, কমিশন অস্বাভাবিক তৎপরতা দেখাচ্ছে এবং এর পেছনে রাজনৈতিক চাপ থাকতে পারে। তবে নির্বাচন কমিশন জানিয়েছে, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ ভোট নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

Hot this week

থিমের দাপট বন্ধ হোক, হইহুল্লোড় নয়’, আগামী বছর থেকে সাত্ত্বিক পুজোর ডাক কৌস্তভ বাগচীর!

চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনার পর পুজোর...

খুনের মামলায় যাবজ্জীবন সাজা, বিজেপির টিকিটে ভোটে লড়ার সুযোগ দিতে সাজা স্থগিত করল এলাহাবাদ হাইকোর্ট

খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এক ব্যক্তিকে নির্বাচনে অংশ...

চোরবাগানে ১৯ জনের মৃত্যুর পর প্রশ্নের মুখে পুলিশি নিরাপত্তা, দায়িত্বে ছিলেন দুই ডিসি!

দুর্গাপুজোর ভিড় সামলাতে কলকাতা পুলিশের ব্যবস্থাপনা নিয়ে বরাবরই প্রশংসা...

‘নীতীশকে সাহায্য করতে ৯ জনকে খুন!’ বিস্ফোরক দাবি অনন্ত সিংয়ের, বিতর্কের মুখে সুর বদল বিধায়কের

বিহারে বিধান পরিষদের নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই নতুন...

Topics

চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু, পুজো কমিটির দখল নিয়ে বিতর্ক! নিশানায় বিজেপি নেতৃত্ব

উৎসবের আবহে বিষাদের ছায়া। চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোয় পদপিষ্ট হয়ে...

Related Articles

Popular Categories