Saturday, September 5, 2026
28 C
Kolkata

রাজ্য পুলিশের রদবদল: ভারপ্রাপ্ত ডিজি পীযূষ পাণ্ডে, কলকাতার নতুন সিপি সুপ্রতিম সরকার

রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত ডিরেক্টর জেনারেল হিসেবে পীযূষ পাণ্ডের নাম ঘোষণা করল নবান্ন। বর্তমান ভারপ্রাপ্ত ডিজি রাজীব কুমারের অবসরের আগেই এই সিদ্ধান্ত নেন মুখ্যমন্ত্রী ও রাজ্যের পুলিশমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে কলকাতার নতুন পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে সুপ্রতিম সরকারকে। তিনি এত দিন এডিজি (দক্ষিণবঙ্গ) পদে ছিলেন।

শুক্রবার জারি হওয়া বিজ্ঞপ্তিতে শুধু ডিজি বা কলকাতার সিপি বদলের কথাই নয়, রাজ্যের একাধিক শীর্ষ পুলিশকর্তার রদবদলের কথাও জানানো হয়েছে। বিভিন্ন কমিশনারেটের সিপি, একাধিক এডিজি ও ডিআইজি স্তরের অফিসারদের পাশাপাশি বদলি করা হয়েছে ডিজি (অগ্নি) ও ডিজি (হোমগার্ড) পদেও। কলকাতার পুলিশ কমিশনারের পদ থেকে সরিয়ে মনোজ বর্মাকে মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে (ডিরেক্টর, সিকিউরিটি) পাঠানো হয়েছে। এডিজি (এসটিএফ) পদে জাভেদ শামিমের জায়গায় আনা হয়েছে বিনীত গোয়েলকে।

প্রসঙ্গত, রাজ্য পুলিশের স্থায়ী ডিজি নিয়োগ নিয়ে টানাপড়েন চলছে বেশ কিছুদিন ধরেই। আপাতত ভারপ্রাপ্ত ডিজি হিসেবে দায়িত্ব সামলাবেন ১৯৯৩ ব্যাচের আইপিএস অফিসার পীযূষ পাণ্ডে। রাজ্য পুলিশের নানা গুরুত্বপূর্ণ পদে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর। নবান্ন সূত্রে জানা গিয়েছে, স্থায়ী ডিজি নিয়োগের জন্য কেন্দ্রের কাছে আগেই নামের তালিকা পাঠানো হয়েছে।

Hot this week

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

Related Articles

Popular Categories