Saturday, March 7, 2026
32.4 C
Kolkata

বুধবার থেকে খুলছে প্রাথমিক স্কুল, রাজ্যে অব্যাহত নাইট কারফিউ

এনবিটিভি ডেস্কঃ  বুধবার থেকে প্রাথমিক বিদ্যালয়গুলি খোলার নির্দেশ দিল রাজ্যে সরকার। এদিকে রাজ্যে নাইট কারফিউ বলবৎ থাকবে, রাত ১২টা থেকে ভোর ৫টা পর্যন্ত। রাজ্য সরকার সোমবার ফেব্রুয়ারি ১৬ তারিখ থেকে সমস্ত প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক বিদ্যালয় পুনরায় খোলার অনুমতি দিয়েছে।  

করোনা মহামারীর সময়ে শিক্ষা ব্যবস্থা করুণ অবস্থা, বিশেষ করে বাংলার গ্রামীণ এলাকা গুলোতে। বর্তমান অবস্থাকে পর্যবেক্ষণ করে গুরুত্বপূর্ণ মন্তব্য করে নোবেলজয়ী অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় বলেন, “পঞ্চম শ্রেণীর পড়ুয়ারা দ্বিতীয় শ্রেণীর অংক করতে পারছে না। যে পদ্ধতিতে পড়ানো হচ্ছে ছাত্র-ছাত্রীদের একটা অংশ ক্রমশ পিছিয়ে যাচ্ছে। একবার পিছিয়ে গেলে সেই শূন্যস্থান পূরণ হচ্ছে না। তার ফলে স্কুলছুট বাড়ছে। এই অবস্থায় স্কুল খুলে দেওয়ার বিষয়ে মুখ্যমন্ত্রীকে জানাবেন বলেও জানিয়ে ছিলেন নোবেলজয়ী।

দুই দিন আগে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে, করোনা পরিস্থিতির পুঙ্খানুপুঙ্খ মূল্যায়নের পরেই জুনিয়র ক্লাসের জন্য স্কুলগুলি পুনরায় বিদ্যালয়গুলি খোলার সিদ্ধান্ত নেওয়া হবে।

পশ্চিমবঙ্গে প্রাথমিক বিদ্যালয়গুলি পুনরায় খোলার বিষয়ে মুখ্যমন্ত্রী আরও বলেছিলেন যে, প্রশাসন সিদ্ধান্ত নেওয়ার আগে আরও কয়েক দিন অপেক্ষা করবে কারণ তরুণ শিক্ষার্থীদের জন্য খুব সতর্কতা অবলম্বন করা অতিগুরুত্বপূর্ণ। রোটেশন পদ্ধতিতে এই স্কুল খোলা হবে বলেও জানানো হয়।

শিক্ষা দফতর সুত্রের খবর, বুধবার থেকে স্কুল খোলা হলেও রোটেশন পদ্ধতিতেই পড়ুয়ারা স্কুলে যাবে। একই সঙ্গে বেশ কিছু নিয়মও মানতে হবে। তবে এই সিদ্ধান্তে খুশি চিকিৎসক এবং শিক্ষাবিদরা। তাঁদের মতে, দেরিতে হলেও এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে। এটা খুবই গুরুত্বপূর্ণ। অনলাইনে পড়াশুনা করতে করতে হাপিয়ে উঠেছিল পড়ুয়ারা।  

Hot this week

জামিয়া মিলিয়া ইসলামিয়ার রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমির বড় সাফল্য, ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৮ জন

ভারতের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায়...

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পাম এভিনিউর নিশা মসজিদে ইফতার মজলিশ

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পামনিশা মসজিদে রমযান উপলক্ষে বিশেষ...

ইরানের মিসাইল হানায় ধ্বংশ হলো কুর্দি ঘাটি

ইরান ও ইরাক সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।...

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

Topics

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Related Articles

Popular Categories