Saturday, September 5, 2026
30 C
Kolkata

রাজ্যে ৯ লক্ষের শুনানিতে ‘অবৈধ’ চিহ্নিত মাত্র ১১ হাজার, এসআইআর নিয়ে উঠল বড় প্রশ্ন

রাজ্যে ভোটার তালিকা সংশোধনের বিশেষ কর্মসূচি (এসআইআর) এখন জোরদার গতিতে এগোচ্ছে। গণনা পর্ব শেষ হওয়ার পর বর্তমানে চলছে তথ্য যাচাই ও বাছাইয়ের কাজ। নির্বাচন কমিশনের পক্ষ থেকে বহু ভোটারকে নোটিশ পাঠানো হয়েছে এবং তাদের ডাকা হচ্ছে শুনানিতে। এই প্রক্রিয়া ঘিরে রাজনৈতিক মহলে শুরু থেকেই বিতর্ক চলেছে।

এর আগে রাজ্য বিজেপির একাধিক নেতা দাবি করেছিলেন, পশ্চিমবঙ্গে বিপুল সংখ্যক রোহিঙ্গা ও বাংলাদেশি অনুপ্রবেশকারী ভোটার তালিকায় ঢুকে পড়েছেন। বিশেষ করে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, মুর্শিদাবাদ-সহ সংখ্যালঘু অধ্যুষিত জেলাগুলির নাম বারবার উঠে আসে। তবে বাস্তবে কমিশনের কাজকর্মের পরিসংখ্যান সেই দাবিকে জোরালোভাবে সমর্থন করছে না। দেখা যাচ্ছে, এই জেলাগুলি থেকেই তুলনামূলক ভাবে কম সংখ্যক ভোটারকে শুনানির জন্য ডাকা হয়েছে।

এদিকে এসআইআর প্রক্রিয়াকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন জায়গায় অসন্তোষ বাড়ছে। কাজের চাপে ও নোটিশ সংক্রান্ত ঝামেলায় প্রবীণদের ভোগান্তি, এমনকি কয়েকটি মৃত্যুর ঘটনাও সামনে এসেছে বলে অভিযোগ। এই পরিস্থিতিতে নবান্নে ‘সার’ সংক্রান্ত একটি উচ্চ পর্যায়ের প্রশাসনিক বৈঠক হয়।

সেই বৈঠকের পর প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, রাজ্যে এখন পর্যন্ত প্রায় ৬৫ লক্ষের বেশি ভোটারকে নোটিশ পাঠানো হয়েছে। পাশাপাশি আরও প্রায় ৭৪ লক্ষ ভোটারকে নোটিশ পাঠানোর কথা থাকলেও, অতিরিক্ত কাজের চাপে তা এখনও বাকি রয়েছে। জেলা ভিত্তিক হিসেবে দক্ষিণ ২৪ পরগনায় সবচেয়ে বেশি নোটিশ দেওয়া হয়েছে প্রায় সাড়ে সাত লক্ষের বেশি ভোটারকে। উত্তর ২৪ পরগনায় সংখ্যাটা প্রায় নয় লক্ষ। মুর্শিদাবাদ, নদিয়া, হাওড়া, হুগলি, দুই বর্ধমান ও দুই মেদিনীপুরেও লক্ষ লক্ষ ভোটারের কাছে নোটিশ পৌঁছেছে।

শুনানির অগ্রগতির দিকে তাকালে দেখা যায়, রাজ্যজুড়ে এখনও পর্যন্ত প্রায় সাড়ে নয় লক্ষ ভোটারের শুনানি সম্পন্ন হয়েছে। এর মধ্যে নদিয়া, উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনা শীর্ষে রয়েছে। তবে এই পুরো প্রক্রিয়ার শেষে এখন পর্যন্ত প্রায় ১১ হাজারের কিছু বেশি ভোটারের নাম চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়েছে। কমিশনের দাবি, যাচাইয়ের পর যাদের তথ্য সঠিক পাওয়া যায়নি, তাদেরই অবৈধ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

Hot this week

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

Related Articles

Popular Categories