Saturday, March 7, 2026
27.2 C
Kolkata

আবারও ব্যাহত হোয়াটসঅ্যাপ-ফেসবুক-ইনস্টাগ্রাম পরিষেবা

নিউজ ডেস্ক : শুক্রবার মধ্য রাতের পর বেশ কিছু ব্যবহারকারীর জন্য সমস্যা তৈরি হল ফেসবুক মেসেঞ্জার ও ইনস্টাগ্রামে। ইনস্টাগ্রামে ছবি শেয়ার করা ও ফেসবুক মেসেঞ্জারে মেসেজ পাঠাতে না পারার কথা জানালেন ব্যবহারকারীরা। সে কথা স্বীকার করে নেওয়া হল ফেসবুকও পোস্ট করে সমস্যার জন্য ক্ষমা চাওয়া হল। যদিও বৃহত্তর ক্ষেত্রে শুক্রবার পরিষেবায় কোনও সমস্যা তৈরি হয়নি। সোমবার রাতে দীর্ঘ ক্ষণ, কোথাও কোথাও সাত ঘণ্টার কাছাকাছি বন্ধ ছিল ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম পরিষেবা।

ইনস্টাগ্রামের তরফেও রাত একটা নাগাদ জানানো হয়, বহু ইউজার তাঁদের ছবি ও ভিডিও শেয়ার করতে গিয়ে সমস্যায় পড়েছেন। পরে আড়াইটে নাগাদ জানানো হয় সমস্যার সমাধান হয়ে গিয়েছে। টুইটারে তারা জানিয়ে দেয়, ”সব কিছু ঠিক হয়ে এখন স্বাভাবিক হয়ে গিয়েছে। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।”

সোমবার ভারতীয় সময় রাত পৌনে ন’টা নাগাদ আচমকাই কাজ করা বন্ধ করে দেয় ফেসবুক, হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রাম। ইউজাররা অনেকেই সোশ্যাল সাইট টুইটারে এই প্রসঙ্গে টুইট করতে থাকেন। দেখা যায়, বিশ্বের বিভিন্ন জায়গা থেকে একইরকম অভিযোগ আসতে শুরু করেছে। এরপরই ফেসবুক, হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রামের পক্ষ থেকে বিবৃতি দেওয়া হয়। জানানো হয়, পরিষেবা ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে দ্রুত। কিন্তু শেষপর্যন্ত তা ঠিক করতে দীর্ঘ সাত ঘণ্টা সময় কেটে যায়। চারদিনের মধ্যে ফের সমস্যা দেখা দিল ফেসবুক, ইনস্টাগ্রামে।

Hot this week

রঘুনাথগঞ্জে বিজেপির সভায় উপস্থিতির করুন চিত্র , খালি সভার সিংহভাগ চেয়ার

মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে বৃহস্পতিবার অনুষ্ঠিত বিজেপির পরিবর্তন সভায় উপস্থিতির সংখ্যা...

এসআইআর ইস্যুতে রাজ্য রাজনীতি: পৃথক কর্মসূচিতে শাসক ও বিরোধী, জোর ভোটাধিকার প্রশ্নে

এসআইআর প্রক্রিয়াকে ঘিরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে বিতর্কের আবহ...

জামিয়া মিলিয়া ইসলামিয়ার রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমির বড় সাফল্য, ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৮ জন

ভারতের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায়...

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পাম এভিনিউর নিশা মসজিদে ইফতার মজলিশ

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পামনিশা মসজিদে রমযান উপলক্ষে বিশেষ...

ইরানের মিসাইল হানায় ধ্বংশ হলো কুর্দি ঘাটি

ইরান ও ইরাক সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

Related Articles

Popular Categories