Saturday, June 6, 2026
39.7 C
Kolkata

ট্রাম্প-মাস্ক নীতির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রজুড়ে বিক্ষোভের ঢল, জনঅসন্তোষে উত্তাল আমেরিকা

যুক্তরাষ্ট্রজুড়ে রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ও তাঁর উপদেষ্টা এলন মাস্কের নীতির বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে দেশটি। শনিবার নিউ ইয়র্ক থেকে লস অ্যাঞ্জেলেস, আলাস্কা থেকে ফ্লোরিডা পর্যন্ত প্রায় ১,২০০ স্থানে আয়োজিত প্রতিবাদ সমাবেশে অংশ নিয়েছে লাখো মানুষ। বামপন্থী সংগঠন, ট্রেড ইউনিয়ন, নাগরিক অধিকার গোষ্ঠী, ছাত্র ও নারী নেটওয়ার্কের সমন্বয়ে গঠিত জোটের ডাকে এই বিক্ষোভে উঠে এসেছে ক্ষমতাসীনদের সমাজবিরোধী সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ।

কেন এই বিক্ষোভ?
ট্রাম্প প্রশাসনের সাম্প্রতিক সিদ্ধান্তগুলিকে অভিহিত করা হচ্ছে “সাধারণ মানুষের বিপক্ষে ধনী কর্পোরেট গোষ্ঠীর স্বার্থে” পরিচালিত পদক্ষেপ হিসেবে। সরকারি চাকরি, স্বাস্থ্য পরিষেবা, শিক্ষা ও সামাজিক নিরাপত্তা প্রকল্পে ব্যাপক ছাঁটাই, অভিবাসন নীতির কঠোরতা, এবং রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলির বেসরকারিকরণের ফলে মধ্যবিত্ত ও নিম্নআয়ের মানুষ চরম সংকটে পড়েছেন। মুদ্রাস্ফীতি ও অর্থনৈতিক মন্দার প্রভাবে বাড়ছে বেকারত্ব, জ্বালানি থেকে শুরু করে নিত্যপণ্যের দাম। অন্যদিকে, কর্পোরেট করদাতাদের জন্য কর হ্রাস ও রাষ্ট্রীয় সম্পদ বেসরকারি হাতে তুলে দেওয়ার অভিযোগ উঠেছে ট্রাম্প-মাস্ক জুটির বিরুদ্ধে।

প্রতিবাদে কারা?
বিক্ষোভকারীদের দাবি, ট্রাম্প প্রশাসন গণতন্ত্রকে দুর্বল করে একটি “অভিজাততান্ত্রিক ব্যবস্থা” চাপিয়ে দিতে চাইছে, যেখানে সংখ্যালঘু, অভিবাসী, নারী ও LGBTQ+ সম্প্রদায়ের অধিকার হুমকির মুখে। সম্প্রতি রূপান্তরিত লিঙ্গের মানুষের আইনি স্বীকৃতি বাতিল, সরকারি চাকরিতে সংরক্ষণ তুলে দেওয়া এবং বেসরকারি হাতে ছাত্রঋণের দায় ছেড়ে দেওয়ায় ক্ষোভ আরও বেড়েছে। দক্ষিণের রিপাবলিকান শক্ত ঘাঁটি যেমন নর্থ ক্যারোলাইনা ও ফ্লোরিডাতেও ট্রাম্প-বিরোধী এই জোয়ার নেতৃত্বে চিন্তিত করে তুলেছে।

হোয়াইট হাউস এই বিক্ষোভকে “রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত” বলে আখ্যা দিয়ে দাবি করেছে, “অবৈধ অভিবাসীদের সুবিধা দেওয়ার নামে সরকারি পরিষেবা কাটছাঁটের গুজব ছড়ানো হচ্ছে।” তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ট্রাম্পের ভোটারদের একাংশও এখন অর্থনৈতিক সংকট ও সামাজিক বিভাজনের কারণে তাঁর প্রতি অসন্তুষ্ট।

২০২৪-এর নির্বাচনে অর্থনৈতিক স্থিতিশীলতার প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এলেও ট্রাম্পের নীতির ফলে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় সমালোচনা তীব্র হয়েছে। শনিবারের এই বিক্ষোভকে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক ইতিহাসে “সবচেয়ে বড় গণআন্দোলন” হিসেবেও উল্লেখ করছেন সমাজবিজ্ঞানীরা। রাজনৈতিক পালাবদলের এই উত্তপ্ত পরিস্থিতিতে ট্রাম্প প্রশাসনের ভবিষ্যৎ পদক্ষেপই এখন সবার নজরে।

Hot this week

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

লোকসভায় যেতে বহরমপুর আসনে উপনির্বাচনের ভাবনা মমতার, পদত্যাগ করতে নারাজ ইউসুফ পাঠান!

তৃণমূল কংগ্রেসের অন্দরে নতুন রাজনৈতিক জল্পনা তৈরি হয়েছে বলে...

Topics

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

কোটি টাকার প্রতারণার অভিযোগ অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে, জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের

কোটি টাকার আর্থিক জালিয়াতির অভিযোগে বড়সড় আইনি বিড়ম্বনায় জড়ালেন...

Related Articles

Popular Categories