Thursday, July 23, 2026
29.3 C
Kolkata

একাধিক মহিলার সঙ্গে ‘যৌন সঙ্গম’ চিকিৎসক-স্বামীর,স্ত্রী  প্রতিবাদ করায় ‘খুন’

এনবিটিভি ডেস্ক :  একাধিক মহিলার সঙ্গে ‘বিবাহ-বর্হিভূত’ সম্পর্ক ছিল। প্রতিবাদ করলেই মারধর! স্ত্রীকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। অভিযুক্ত পলাতক। বাড়িতে চড়াও হয়ে রীতিমতো ভাঙচুর চালালেন স্থানীয় বাসিন্দারা। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল উত্তর ২৪ পরগনার মিনাঁখায়।

জানা গিয়েছে, অভিযুক্তের নাম সামসের সর্দার। বাড়ি, মিনাখাঁর বাবুরহাট এলাকায়। পেশায় তিনি পল্লি চিকিৎসক। একটি নার্সিংহোমও আছে। বছর কুড়ি আগে বিয়ে করেছিলেন সামশের। স্ত্রী মমতাজের বাপের বাড়ি দক্ষিণ ২৪ পরগনার জীবতলায়। ওই দম্পতির ২ ছেলে। তাহলে? অভিযোগ, নার্সিংহোমে যেসব মহিলা কাজ করেন, তাঁদের সঙ্গে বিবাহ-বর্হিভূত সম্পর্ক রয়েছে সামশেরের।

এমনকী, একাধিক মহিলার সঙ্গে শারীরিক সম্পর্কেও লিপ্ত হতেন তিনি! এই নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি লেগেই থাকত। স্ত্রীকে রীতিমতো মারধত করতেন। গতকাল অর্থাৎ বুধবার রাতে অশান্তি চরমে পৌঁছয়। তখন স্ত্রীকে শ্বাসরোধ করে খুন করেন সামশের। এদিন ঘটনাটি জানাজানি হতেই তুমুল চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।

এদিকে স্ত্রীকে ‘খুন’ করার পর পালিয়ে যান ওই পল্লি চিকিৎসক। বাড়িতে চড়াও হয়ে ভাঙচুর চালান স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিস। কোনওমতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে।  অভিযুক্তের সন্ধানে শুরু হয়েছে তল্লাশি।

Hot this week

ছাত্র-যুব আন্দোলনের চাপেই বড় সিদ্ধান্ত, প্রশ্নফাঁস মামলায় ফাস্ট ট্র্যাক কোর্টের ঘোষণা মোদির

দেশজুড়ে NEET পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ঘিরে ছাত্র-যুবদের আন্দোলন...

Topics

ছাত্র-যুব আন্দোলনের চাপেই বড় সিদ্ধান্ত, প্রশ্নফাঁস মামলায় ফাস্ট ট্র্যাক কোর্টের ঘোষণা মোদির

দেশজুড়ে NEET পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ঘিরে ছাত্র-যুবদের আন্দোলন...

‘আমাদের সময় নষ্ট করবেন না’! দিল্লিতে ছাত্রদের উপর পুলিশি নির্যাতনের ভিডিও দেখতে নারাজ সুপ্রিম কোর্ট

নিট পরীক্ষায় অনিয়মের অভিযোগ এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে...

মহিলা সাংসদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগে লোকসভার বাদল অধিবেশন থেকে বরখাস্ত কল্যাণ বন্দ্যোপাধ্যায়

লোকসভার চলতি বর্ষাকালীন অধিবেশনে তৃণমূল কংগ্রেসের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে...

বিধানসভায় হাতাহাতির পরিস্থিতি, কুণালকে বের করার নির্দেশ স্পিকারের!

রাজ্য বিধানসভায় মঙ্গলবার এক অভূতপূর্ব পরিস্থিতির সৃষ্টি হয়। অধিবেশন...

Related Articles

Popular Categories