Tuesday, July 21, 2026
26.2 C
Kolkata

পূর্ব বর্ধমানের তাজপুর হাই-মাদ্রাসায় উদযাপিত হলো বিশ্ব নবী দিবস!

নৈতিক অবক্ষয়, স্বার্থপরতা ও বিদ্বেষে ভরা আজকের সমাজে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও আদর্শ আজও প্রাসঙ্গিক ও শিক্ষণীয়। সেই ভাবনা থেকে পূর্ব বর্ধমানের শক্তিগড় থানার আটাঘর তাজপুর হাই-মাদ্রাসায় উদযাপিত হল ‘বিশ্ব নবী দিবস’। এই অনুষ্ঠানে শিক্ষকেরা, ছাত্র-ছাত্রী ও স্থানীয় বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। এই বিশ্ব নবী দিবসটি উদযাপনের মূল লক্ষ্য ছিল নবীর জীবন ও কর্মের শিক্ষা ছড়িয়ে দেওয়া। বিশেষ করে তার ত্যাগ, ধৈর্য, ক্ষমাশীলতা, দয়া, ন্যায়বিচার, দুর্নীতিমুক্ত সমাজ গঠন, নারী শিক্ষা, সমানাধিকার এবং সর্বজনীন নৈতিকতার দিকগুলোকে বিশদভাবে আলোচনা করা হয়। ছাত্র-ছাত্রীরা নবীর বাণীভিত্তিক কেরাত, গজল, নাতে রসূল, কবিতা ও আবৃত্তির মাধ্যমে অনুষ্ঠানকে আরও মূল্যবান করে তোলে।

তাজপুর হাই-মাদ্রাসায় ভারপ্রাপ্ত শিক্ষক সেখ সামসুদ্দিন বলেন, “প্রথাগত শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষাকে জীবনে প্রতিফলন ঘটানো অত্যন্ত জরুরি। নবীজি নারী-পুরুষ উভয়ের শিক্ষাকে সমান গুরুত্ব দিয়েছেন, যা আজও প্রাসঙ্গিক।” অন্যদিকে কৌশিক দে নামক আরেক শিক্ষক সর্বধর্ম সহিষ্ণুতার গুরুত্ব তুলে ধরে বলেন, “আমি এমন এক নতুন ভারত চাই, যা ইসলামি সমাজচিন্তা ও বৈদান্তিক দর্শনে গঠিত হবে। সব পথই আমাদের ভ্রাতৃত্ব, শান্তি ও সহাবস্থানের দিকে নিয়ে যায়।”
বক্তারা নবীর সমাজচিন্তা ও মানবতার বার্তা তুলে ধরে বলেন, আল-আমীন উপাধি প্রাপ্ত নবী শুধু মুসলিমদের জন্য নয়, সমস্ত মানবজাতির জন্য দয়া ও শান্তির প্রতীক। এছাড়াও নবীর পরিবেশ সচেতনতা, দুস্থদের প্রতি সহানুভূতি, পরিচ্ছন্নতা এবং সামাজিক দায়িত্ববোধ নিয়েও আলোচনা হয়।
শিক্ষক সেখ সুরজ আলি অনুষ্ঠানের পরিচালনা করেন। নবীজির জীবন ও আদর্শের শিক্ষা গ্রহণের মাধ্যমে ছাত্র-ছাত্রীরা মানবিক মূল্যবোধ ও নৈতিকতার দিকে এগিয়ে যায়, যা আগামী প্রজন্মের জন্য অত্যন্ত শিক্ষণীয় বলে মনে করা হয়।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories