Friday, October 30, 2026
26 C
Kolkata

গতকাল সোনাইতেও যথাযোগ্য মর্যাদায় পালিত হল ৭৪ তম স্বাধীনতা দিবস

এনবিটিভি,নিজস্ব সংবাদদাতা: সমগ্র দেশের সঙ্গে সোনাইতেও যথাযোগ্য মর্যাদায় পালিত হল ৭৪ তম স্বাধীনতা দিবস। শনিবার সকালে সোনাইর সর্বত্র পতপতিয়ে উড়ল তিরঙ্গা। এদিন সকাল ন’টায় সোনাই সার্কেল অফিসে মহামারী করোনা যোদ্ধাদের দেওয়া হল সংবর্ধনা।
ডাক্তার, আপদামিত্র ও প্রতিরোধী বন্ধু স্বেচ্ছাসেবীদের সম্মাননা পত্র ও গামছা দিয়ে সংবর্ধনা জানান সার্কেল অফিসার সুদীপ নাথ। এদিন যাদের সংবর্ধনা দেওয়া হয় তারা হলেন- সোনাই বিপিএইচসির ইনচার্জ ডাঃ এনজি সুরেন্দ্র সিংহ, বিপিএম কুহিনারা চৌধুরী, ধলাই বিপিএইচসির অন্তর্গত মেডিক্যাল অফিসার ডাঃ স্বপ্না লহার ও ডাঃ পুনাল নাথ, লেব টেকনিশিয়ান বদরুল ইসলাম বড়ভুইয়া, প্রতিরোধী বন্ধু ও আপদামিত্র যথাক্রমে হাজবুল আহমেদ চৌধুরী, নাজম উদ্দিন চৌধুরী, অশোক কুমার নাথ, শহীদ আহমেদ চৌধুরী, রশিদ আহমেদ মজুমদার প্রমুখ।

এদিন সার্কেল অফিসার সুদীপ নাথের পৌরহিত্যে অনুষ্ঠিত সভায় কোভিড-১৯ সচেতনতা নিয়ে বক্তব্য রাখেন সোনাই বিপিএইচসির ইনচার্জ ডাঃ এনজি সুরেন্দ্র সিংহ। প্রাসঙ্গিক বক্তব্য রাখেন বিশেষ অতিথি সোনাই পুরসভার চেয়ারম্যান আনোয়ার হোসেন লস্কর। এছাড়াও বক্তব্য রাখেন ডাঃ স্বপ্না লহার, ডাঃ পুনাল নাথ, কুহিনারা চৌধুরী, সার্কেল অফিসের বড়বাবু আব্দুল কুদ্দুস মজুমদার সহ অন্যান্যরা।

Hot this week

মোদীর বারাণসীতে ফের ধাক্কা বিজেপির, বিধান পরিষদের দ্বিতীয় আসনেও জয়ী সমাজবাদী পার্টি! গণনা শেষের আগেই হার স্বীকার পদ্মপ্রার্থীর

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লোকসভা কেন্দ্র বারাণসীতে বিধান পরিষদের নির্বাচনে...

ট্রেনে রাতভর মোবাইল চার্জে দিয়ে ঘুম? ১১টা বাজলেই বন্ধ হবে চার্জিং পয়েন্ট, রেলের নতুন নিয়ম কার্যকর!

ট্রেনে যাতায়াতের সময় মোবাইল বা পাওয়ার ব্যাঙ্ক চার্জে বসিয়ে...

Topics

নাগপুরে বিজেপির শক্ত ঘাঁটিতে কংগ্রেসের জয়, আরএসএসের গড়ে হারতেই ফড়নবীশকে কটাক্ষ হাত শিবিরের

মহারাষ্ট্রে বিধান পরিষদের নির্বাচনে মাত্র একটি আসনে জিতেছে কংগ্রেস।...

কর্ণাটকে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর বড় ধাক্কা, এসআইআর-এ বাদ গেল ১ কোটিরও বেশি নাম!

কর্ণাটকে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়া...

Related Articles

Popular Categories