Sunday, March 8, 2026
23.6 C
Kolkata

গরু দুর্বল হলে আমাদের ওপর অভিশাপ আসবে,লাশের মিছিলের মাঝে বলছেন যোগী,সব পরিবারকে গরু দত্তক নেওয়ার ওপর জোর

নিউজ ডেস্ক : উত্তর প্রদেশে করোনা পরিস্থিতিতে বহু মানুষ অক্সিজেন এবং উপযুক্ত চিকিৎসার অভাবে মৃত্যু বরন করেছেন। শুধু তাই নয় মৃত্যুর পর অসংখ্য মানুষের জোটেনি দাহ করার জন্য প্রয়োজনীয় কাঠ বা কবর দেওয়ার জায়গা। তথাকথিত হিন্দু দরদী যোগীর রাজত্বে এত হিন্দু ধর্মানুসারির মৃতদেহ নদীতে ভেসে গেলেও বিন্দুমাত্র হেলদোল দেখা যায়নি যোগীর। বরং মানুষের ভোটে নির্বাচিত যোগী এবার দেখাচ্ছেন গরু প্রেম। বলছেন, গরু রোগা হলে আমাদের ওপর অভিশাপ আসবে। তাই সবাইকে গরু দত্তক নিতে হবে। উত্তর প্রদেশের পৌরসভার প্রতিনিধিদের সঙ্গে এক ভার্চুয়াল মিটিং এ তাকে এই মন্তব্য করতে শোনা যায়।

দেশজুড়ে করোনা সংক্রমণ এবং তার জন্য লক ডাউনের ফলে বেহাল সব মানুষের ঘরোয়া অর্থনীতির হাল। মধ্য বিত্তদের অবস্থাও সঙ্গীন। কিন্তু এই সময় যোগীর উপদেশ গরুকে দত্তক নিতে হবে। শহরে বাস করা সব পরিবারের উচিত একটি করে গরু দত্তক নেওয়া। যারা বাড়িতে নিজেরা গুরু প্রতিপালন করতে পারেন না তাদের অন্য পরিবারকে নির্দিষ্ট একটা আর্থিক সহায়তা দিয়ে নিজেদের নামে গরু পালন করানোর পরামর্শ দেন যোগী। তিনি গরুর স্বাস্থ্য উন্নতির বিষয়ে জোর দিয়ে বলেন, গরুকে শুধু ভুষি খাওয়া হবে না তাদেরকে সবুজ শাক পাতা খাওয়ার ব্যবস্থা করতে হবে। এই ব্যাপারে সবাইকে সচেতন করার জন্যও তিনি পৌর প্রতিনিধিদের আহ্বান করেন।

এই পরিস্থিতিতে তার এই মন্তব্যের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে সমালোচনার ঝড় উঠেছে। যে যোগী সাধারন মানুষের মৃত্যুতে কোনোদিন বিচলিত হননি তিনি গরুর স্বাস্থ্যের ব্যাপারে এত বিচলিত কেন? তাকে কি মানুষ শুধু গরুর স্বাস্থ্য রক্ষার্থে ভোট দিয়েছে? লক ডাউনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে আর্থিক সাহায্য না করে তাদের ওপর অতিরিক্ত বোঝা চাপতে ব্যস্ত তিনি বলেও সমালোচনা করেন অনেকে।

Hot this week

ভোরবেলায় কলকাতার পাইকপাড়ায় বিস্ফোরণ, বহুতলের ছাদ ভেঙে ঘনবসতিপূর্ণ এলাকায় দুশ্চিন্তা

কলকাতার পাইকপাড়ায় এক ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে, যা এলাকাবাসীর মধ্যে...

মধ্যপ্রাচ্যের যুদ্ধের উত্তেজনা, রান্নার গ্যাসের সরবরাহে নতুন বিধি জারি কেন্দ্রের!

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রভাব ভারতেও স্পষ্ট হয়ে উঠেছে। হেঁশেলে...

রঘুনাথগঞ্জে বিজেপির সভায় উপস্থিতির করুন চিত্র , খালি সভার সিংহভাগ চেয়ার

মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে বৃহস্পতিবার অনুষ্ঠিত বিজেপির পরিবর্তন সভায় উপস্থিতির সংখ্যা...

এসআইআর ইস্যুতে রাজ্য রাজনীতি: পৃথক কর্মসূচিতে শাসক ও বিরোধী, জোর ভোটাধিকার প্রশ্নে

এসআইআর প্রক্রিয়াকে ঘিরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে বিতর্কের আবহ...

জামিয়া মিলিয়া ইসলামিয়ার রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমির বড় সাফল্য, ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৮ জন

ভারতের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায়...

Topics

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পাম এভিনিউর নিশা মসজিদে ইফতার মজলিশ

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পামনিশা মসজিদে রমযান উপলক্ষে বিশেষ...

ইরানের মিসাইল হানায় ধ্বংশ হলো কুর্দি ঘাটি

ইরান ও ইরাক সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।...

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

Related Articles

Popular Categories