Sunday, September 6, 2026
28 C
Kolkata

প্রেমের টানে ব্যারাকপুর থেকে বাসন্তিতে যুবক,শিকার গণপিটুনির

নিউজ ডেস্ক : দুজনের বাড়ি দুই ২৪ পরগনায়। ফেসবুকে প্রাথমিক পরিচয়ের পর থেকে নাম্বার আদান প্রদান এবং তার পর শুরু প্রেম পর্ব। তবে বহুদিনের প্রেম পর্বে প্রেমিকার সঙ্গে সাক্ষাৎ করার সাধ পূরণ করতে ব্যারাকপুরের যুবক পাড়ি দেন সুন্দরবন লাগোয়া বাসন্তীতে। কিন্তু সেই সাধ পূরণ তো হলই না বরং উল্টে কপালে জুটল গণপিটুনি।

জানা গিয়েছে, ওই যুবক উত্তর ২৪ পরগনার বারাকপুর এলাকার বাসিন্দা ওই যুবক প্রেমিকার সঙ্গে দেখা করতে বৃহস্পতিবার বারাকপুর থেকে সুন্দরবনের বাসন্তীর উদ্দেশ্যে রওনা দেন। পূর্ব পরিকল্পনামাফিক বাসন্তীর একটি মন্দিরে যেখানে প্রেমিকা শিব পুজো দিতে গিয়েছিল সেখানে হাজির হন তিনি। শিবপুজোর জন্য সারারাত মন্দিরে ছিলেন প্রেমিকা। আর বাইরে বসে অপেক্ষা করছিলেন যুবক। নাবালিকা প্রেমিকার বাড়িতে বিষয়টি জানাজানি হলে সমস্যা হতে পারে এই ভেবে বারাকপুরে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন ওই যুবক।  শুক্রবার ভোররাতে এলাকা ছেড়ে চম্পট দেওয়ার আগে গোটা বিষয়টি সকলে জেনে যায়।

স্বাভাবিকভাবেই প্রেমিকার পরিবারের লোকজনের তাড়া করে ওই যুবককে। কয়েক কিলোমিটার দৌড়ে ক্যানিং স্টেশনে চলে যান তিনি। ফলে প্রেমিকার পরিবার যুবকের হদিশ না পেয়ে ফিরে যান। জানা গিয়েছে, এরপর ষ্টেশনে ঢোকার সময় বেশ কয়েকজন ওই যুবককে চোর ভেবে চিৎকার শুরু করেন। ঘন কুয়াশা আর ভোরের অন্ধকারে চোর ভেবেই ধরা হয় ওই যুবককে। স্থানীয় কয়েকজন বেধড়ক মারধর করে তাঁকে। পরে যদিও গোটা বিষয়টি বুঝতে পেরেই ওই যুবককে ছেড়ে দেওয়া হয়। গণধোলাইয়ের হাত থেকে প্রাণে বাঁচলেও ব্যথায় জর্জরিত এবং প্রেমে ব্যর্থ হয়ে হতাশ যুবক বাড়ি ফিরে যান। শেষ পাওয়া খবর অনুযায়ী, এই ঘটনাও কোনও পক্ষই থানায় অভিযোগ দায়ের করেনি। 

তথ্য সূত্র : প্রতিদিন

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories