Tuesday, October 20, 2026
27 C
Kolkata

সিগারেট খাওয়ার ভিডিও ভাইরাল হতেই অপমানে আত্মঘাতী তরুণী

সিগারেট খাওয়ার ভিডিও ভাইরাল হয়েছে। অপমানে নিজের গলায় দড়ি দিয়ে আত্মঘাতী এক ছাত্রী। এমনই চাঞ্চল্যকর ঘটনার সাক্ষী থাকল দক্ষিণ ২৪ পরগণার ক্যানিং থানার ইটখোলা অঞ্চলের গোলাবাড়ি গ্রাম। এই ঘটনায় ঘটনায় শোকের ছায়া নেমেছে পরিবার সহ সমগ্র এলাকায়।
সূত্রের খবর, ইটখোলার একটি স্কুলের অষ্টম শ্রেণীর ওই ছাত্রী। বিগত কয়েকদিন আগে স্কুলের বন্ধু বান্ধবদের সঙ্গে সিগারেট খায় সে। এরপর অজ্ঞাত কারণ বশত সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। ঘটনায় চরম অপমানিত বোধ করে ওই ছাত্রী। অপমানিত হওয়ার পর এমন সিদ্ধান্ত, দাবি পরিবারের।
পরিবার সূত্রে জানা যায়, গত কয়েকদিন আগেই স্কুলে সেও তার বন্ধুদের সঙ্গে সিগারেট খায়। এবং সেই ছবি তুলে স্কুলেরই কেউ পোস্ট করে স্কুলেরই কেউ। ছবি পোস্ট হওয়ায় অপমানে আত্মঘাতী হয় নাবালিকা। শনিবার সকালে বাড়িতে কেউ না থাকার সুযোগে সে গলায় দড়ি দেয়। ঘটনাটি জানাজানি হতেই, প্রতিবেশীরা ছুটে গিয়ে তাকে উদ্ধার করে নিয়ে যায়। এবং সঙ্গে সঙ্গে ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি করে তাকে। কিন্তু সেখানে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। দেহটি ময়নাতদন্তের জন্য ক্যানিং থানায় খবর দেওয়া হয়। পুলিস এসে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়।

Hot this week

থিমের দাপট বন্ধ হোক, হইহুল্লোড় নয়’, আগামী বছর থেকে সাত্ত্বিক পুজোর ডাক কৌস্তভ বাগচীর!

চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনার পর পুজোর...

খুনের মামলায় যাবজ্জীবন সাজা, বিজেপির টিকিটে ভোটে লড়ার সুযোগ দিতে সাজা স্থগিত করল এলাহাবাদ হাইকোর্ট

খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এক ব্যক্তিকে নির্বাচনে অংশ...

চোরবাগানে ১৯ জনের মৃত্যুর পর প্রশ্নের মুখে পুলিশি নিরাপত্তা, দায়িত্বে ছিলেন দুই ডিসি!

দুর্গাপুজোর ভিড় সামলাতে কলকাতা পুলিশের ব্যবস্থাপনা নিয়ে বরাবরই প্রশংসা...

‘নীতীশকে সাহায্য করতে ৯ জনকে খুন!’ বিস্ফোরক দাবি অনন্ত সিংয়ের, বিতর্কের মুখে সুর বদল বিধায়কের

বিহারে বিধান পরিষদের নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই নতুন...

Topics

চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু, পুজো কমিটির দখল নিয়ে বিতর্ক! নিশানায় বিজেপি নেতৃত্ব

উৎসবের আবহে বিষাদের ছায়া। চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোয় পদপিষ্ট হয়ে...

Related Articles

Popular Categories