উত্তরপ্রদেশে হিন্দু মেয়েকে জোর করে ধর্মান্তরিত করার অভিযোগে এক মুসলিম যুবকের যাবজ্জীবন কারাদণ্ড ও ৫ লাখ টাকা জরিমানা করেছে আদালত।
অভিযুক্ত ব্যক্তির নাম আনিস। ২০২২ সালের ১৫ মার্চ তার বিরুদ্ধে জোরপূর্বক ধর্মান্তরিত করার অভিযোগসহ ভারতীয় দণ্ডবিধির ধারা ২৭৬ (যৌন নিপীড়নের জন্য শাস্তি), ৪২০ (প্রতারণা) এবং ৪০৬ (বিশ্বাসের লঙ্ঘন) ধারায় মামলা দায়ের করা হয়।
মেয়েটির পরিবারের অভিযোগ, আনিস প্রথমে নিজেকে আকাশ বলে পরিচয় দেয়। মেয়েটির নাম ছিল শশী। সে ধর্মান্তরিত করে তার নাম রাখে আয়েশা। পরে তার কাছ থেকে আড়াই লাখ টাকার সোনার চেইন নিয়ে অভিযুক্ত আনিস পালিয়ে যায়।


