Friday, October 23, 2026
27 C
Kolkata

সনাতন ধর্মকে অপমান : উদয়নিধি এবং রাজাকে বরখাস্তের আবেদন খারিজ

সনাতন ধর্মকে অপমানের অভিযোগে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী তথা ডিএমকে প্রধান এমকে স্ট্যালিনের পুত্র উদয়নিধির বিরুদ্ধে এখনই কোনও পদক্ষেপ গ্রহণ করা যাবে না বলে জানিয়েছে মাদ্রাজ হাই কোর্ট।

বুধবার মাদ্রাজ হাই কোর্ট ডিএমকের অন্য দুই নেতা শেখর বাবু এবং আন্দিমুথু রাজাকে সাংবিধানিক পদ থেকে বরখাস্তের দাবিও খারিজ করে দিয়েছে।

এর আগে উদয়নিধি এবং শেখরকে তামিলনাড়ুর মন্ত্রিসভা থেকে এবং রাজাকে সাংসদ পদ থেকে বরখাস্ত করতে আদালতে পিটিশন দায়ের করা হয় মাদ্রাজ হাইকোর্টে।

পিটিশনটি দায়ের করে  হিন্দু মু্ন্নানি নামে একটি সংগঠনের সদস্য।

উল্লেখ্য,  চেন্নাইয়ে লেখকদের একটি অনুষ্ঠানে ডিএমকে নেতা উদয়নিধি বলেন, ‘‘সনাতন ধর্মের আদর্শকে মুছে ফেলার এই অনুষ্ঠানে আমায় আমন্ত্রণ জানানোয় আমি উদ্যোক্তাদের ধন্যবাদ জানাই। সনাতন ধর্মের আদর্শের বিরোধিতা না বলে তাকে নিশ্চিহ্ন করার কথা বলায় অনুষ্ঠানের উদ্যোক্তাদের অভিনন্দন জানাই। আমাদের প্রথম কাজ হল বিরোধিতা নয়, সনাতন ধর্মের আদর্শকে মুছে ফেলা। এই সনাতন প্রথা সামাজিক ন্যায় ও সাম্যের বিরোধী।’’

Hot this week

বুকস্টল ভাঙার পরেও এত বই বিক্রি! বামেদের কটাক্ষ রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রীর

বুকস্টলে হামলার অভিযোগ এবং রেকর্ড বই বিক্রির দাবি—বামেদের দুই...

পুজোয় যানজটে নাকাল ছিল কলকাতা, পার্কিংয়ে বেলাগাম অনিয়ম! পুলিশি ব্যবস্থা নিয়ে উঠল প্রশ্ন

দুর্গাপুজোয় ভিড় সামলানো এবং যান চলাচল স্বাভাবিক রাখতে প্রতি...

Topics

বুকস্টল ভাঙার পরেও এত বই বিক্রি! বামেদের কটাক্ষ রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রীর

বুকস্টলে হামলার অভিযোগ এবং রেকর্ড বই বিক্রির দাবি—বামেদের দুই...

Related Articles

Popular Categories