Wednesday, July 22, 2026
26.9 C
Kolkata

রিয়াল মাদ্রিদের কোচের পদ ছাড়ছেন জিনেদিন জিদান

অবশেষে ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিয়ে নিলেন রিয়াল মাদ্রিদের কোচ জিনেদিন জিদান। চলতি মরসুম শেষেই ক্লাব ছাড়বেন তিনি, ফুটবলারদের নিজের সিদ্ধান্ত জানিয়ে দিলেন। সূত্রের খবর, গত সপ্তাহে সেভিয়া ম্যাচের পরেই তিনি নিজের সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন। এবার সেই সিদ্ধান্তে শিলমোহর দিতে চাইছেন রিয়াল মাদ্রিদের ঘরের ছেলে।

টানা চার মরশুম কোচিং করানোর পর এ বার কি রিয়াল মাদ্রিদের সঙ্গে সম্পর্ক শেষ করতে চলেছেন জিনেদিন জিদান। খবরটা আগেই ছিল, সেই খবরে এবার সত্যতা স্বীকার করলেন জিদান। গোলের খবর অনুযায়ী, জিনেদিন জিদান তাঁর দলকে জানিয়েছেন , ২০২০-২১ মরসুম শেষ হলেই তিনি ক্লাব ছাড়বেন। গত রবিবার লা লিগায় সেভিয়ার সঙ্গে ২-২ ড্র করার পরেই সাজঘরে নিজের সিদ্ধান্ত জানিয়েছিলেন।

এই নিয়ে দ্বিতীয়বার তিনি রিয়াল মাদ্রিদের কোচের পদ থেকে সরে দাঁড়াচ্ছেন। এর আগে ২০১৮ সালে ক্লাব থেকে পদত্যাগ করেছিলেন তিনি। সেই বছর টানা তৃতীয়বার উয়েফা চ্যামিপয়ন্স লিগ ঘরে তুলে ছিল রিয়াল। তারপরেই পদত্যাগ পত্র জমা দিয়েছিলেন জিদান।

চলতি বছরের ২৩মে হতেই পারে জিদানের এই মরসুমে রিয়ালের হয়ে শেষ ম্যাচ। আজ রবিবার, লা লিগার গুরুত্বপূর্ণ ম্যাচে অ্যাথলেটিক ক্লাবের বিরুদ্ধে খেলবে তাঁর দল, পরের রবিবার ২৩শে মে ভিলেরিয়ালের বিরুদ্ধে মরসুমে লা লিগার শেষ ম্যাচে খেলতে নামবে রিয়াল মাদ্রিদ। সেটাই হতে চলেছে চলতি মরসুমে রিয়াল মাদ্রিদের হয়ে জিদানের শেষ ম্যাচ।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories