Thursday, July 23, 2026
28.7 C
Kolkata

একুশের সভায় পুলিশের বাধা নিয়ে ভাষা বিরোধিতার অভিযোগ আব্বাসের

ভাষা দিবস উৎযাপনে বাধা আইএসএফকে। অস্থায়ী মঞ্চ থেকে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা আবাস সিদ্দিকীর। তারপর  গর্জে উঠলেন তিনি। রাজারহাট নিউটাউন বিধানসভার নতুনপুকুর হাজরাতলা থেকে আইএস এফ সুপ্রিমো বলেন, ‘তৃণমূল সরকার আর থাকবে না! বাংলা ভাষা বিরোধী এই সরকারকে তাড়াবই।

উল্লেখ্য, হাজী কওসার আলীর উদ্যোগে এয়ারপোর্টের কাছাকাছি চিনারপার্কে অমর একুশে ভাষা দিবস উৎযাপনের আয়োজন করা হয়েছিল। সেখানে উপস্থিত থাকার কথা ছিল আব্বাস সিদ্দিকীর। অভিযোগ,  পুলিশ অনুমতি বাতিল করে। বারবার এ থানা থেকে ও থানা, এক আধিকারিক থেকে আর এক আধিকারিক ঘোরানো হয়। তারপর তাঁরা নিউটাউনের শিরীষতলাতে অনুষ্ঠান করবেন বলে ঠিক করেন। অভিযোগ সেখানেও বিধাননগর সিটি পুলিশ বাধা দেয়। তারপর আইএস এফ সদস্যরা জড়ো হতে থাকে ভাঙড় লাগোয়া সিক্সলেন রাস্তার উপর নতুনপুকুর হাজরাতলাতে। সেখানে উত্তেজিত জনতা পথে বসে পড়ে স্লোগান দিতে থাকে। ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ বাহিনী। অন্যদিকে আব্বাস সিদ্দিকী ফোনিংয়ে সমর্থদের রাস্তা অবরোধ তুলে নিতে বলেন। তখন সমর্থকরা পাশের মাঠে জড়ো হন। সেখানে গাড়ীর উপরেই অস্থায়ী মঞ্চ তৈরি করেন।

কিছুক্ষণের মধ্যেই আব্বাস সিদ্দিকী এসে উপস্থিত হন। ভাষা দিবস উৎযাপন অনুষ্ঠানে পুলিশের বাধা সম্পর্কে তিনি বাংলা ভাষার জন্য যে সমস্ত বাংলার বীর সন্তান শহীদ হয়েছিলেন তাঁদের স্মরণ করে বলেন, ‘বর্তমান সরকার আন্তজার্তিক মাতৃভাষা দিবস উদযাপন অনুষ্ঠান করতে যেভাবে প্রশাসনকে কাজে লাগিয়ে আমাদের বাধা দিয়েছে সেটা কোনও বাঙালিই মেনে নিতে পারে না। কারণ বাঙালির রক্তে রাঙা এই ২১শে ফেব্রুয়ারী কোনও বাঙালি ভুলতে পারে না। আমি একজন স্বাধীনতা সংগ্রামীর পরিবারের সদস্য কি করে ভুলতে পারি?’

পীরজাদা আরও বলেন, ‘আমি প্রতিবছর আন্তজার্তিক মাতৃভাষা দিবস পালন করে থাকি কিন্তু একজন বাঙালি মুখ্যমন্ত্রীর আমলে আমরা বাঙালিরা এই অনুষ্ঠান পালন করতে পারছিনা? এটা গণতন্ত্রের লজ্জা এবং বাঙালির লজ্জা’। আব্বাস সিদ্দিকীর অভিযোগ,‘আন্তর্জাতিক ভাষা দিবস উৎযাপন অনুষ্ঠানে বাধা দিয়ে তৃণমূল বুঝিয়ে দিল তাঁরা বাংলা ভাষা বিরোধী। অমিত শাহ আর মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে কোন পার্থক্য নেই। উভয়েই বাংলা ও বাংলা ভাষা বিরোধী!’ তিনি বলেন,‘বাংলা ভাষাকে অপমানের পর আমি আর বসে থাকতে পারিনা। আমি আর কোন বিশ্রাম নেব না! লাগাতার এই ভাষা বিরোধী সরকারের প্রতি আন্দোলন করে যাবো। এই সরকারকে তাড়িয়েই ছাড়ব!

আইএসএফ সভাপতি শিমুল সোরেন বলেন, ‘আজ তৃণমূলের পুলিশ ও গুন্ডারা ভাষা দিবস পালন করতে বাধা দিয়েছে। আমরা একুশের নব্বান্নতে ঠিক এরকম ভাবেই বাধা দেবো! মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে যেতে পারবেন না! আমরাই সরকার গঠন করবো!’

এদিনের সভায় উপস্থিত ছিলেন নাসিরউদ্দিন মির, অধ্যাপক রেজমান মল্লিক, নিজামুদ্দিন, কুতুবউদ্দিন ফাতেহি,হাজি কওসার, দীলিপ নস্কর, বিশ্বজিৎ দাস সহ থানা শাখা কমিটির নেতৃত্ব।

Hot this week

‘সুবিধা থাকলে কেউ মুখ খোলে না’! দিল্লির ছাত্র আন্দোলনে বলিউডের নীরবতা নিয়ে তোপ নাসিরুদ্দিন শাহর

নিট পরীক্ষায় অনিয়ম এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবিতে দেশজুড়ে...

‘১০ বছরে ১৫২ বার প্রশ্নফাঁস, শাস্তি পেল না কেউ’, মোদি সরকারকে নিশানা রাহুল গান্ধীর

নিট পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে রাজধানী দিল্লিতে...

ছাত্র-যুব আন্দোলনের চাপেই বড় সিদ্ধান্ত, প্রশ্নফাঁস মামলায় ফাস্ট ট্র্যাক কোর্টের ঘোষণা মোদির

দেশজুড়ে NEET পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ঘিরে ছাত্র-যুবদের আন্দোলন...

Topics

‘সুবিধা থাকলে কেউ মুখ খোলে না’! দিল্লির ছাত্র আন্দোলনে বলিউডের নীরবতা নিয়ে তোপ নাসিরুদ্দিন শাহর

নিট পরীক্ষায় অনিয়ম এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবিতে দেশজুড়ে...

‘১০ বছরে ১৫২ বার প্রশ্নফাঁস, শাস্তি পেল না কেউ’, মোদি সরকারকে নিশানা রাহুল গান্ধীর

নিট পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে রাজধানী দিল্লিতে...

ছাত্র-যুব আন্দোলনের চাপেই বড় সিদ্ধান্ত, প্রশ্নফাঁস মামলায় ফাস্ট ট্র্যাক কোর্টের ঘোষণা মোদির

দেশজুড়ে NEET পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ঘিরে ছাত্র-যুবদের আন্দোলন...

‘আমাদের সময় নষ্ট করবেন না’! দিল্লিতে ছাত্রদের উপর পুলিশি নির্যাতনের ভিডিও দেখতে নারাজ সুপ্রিম কোর্ট

নিট পরীক্ষায় অনিয়মের অভিযোগ এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে...

Related Articles

Popular Categories