Tuesday, March 10, 2026
29.1 C
Kolkata

এমসি কলেজ হোস্টেলে গৃহবধূ ধর্ষণ-আইনশৃঙ্খলা বাহিনী চাহিলে কি না পারে

 

রফিকুল ইসলাম মামুন

সিলেট জেলা প্রতিনিধি

তথ্য প্রযুক্তি ব্যবহার আর অক্লান্ত পরিশ্রম আর চেষ্টার মাধ্যমে মাত্র ৪ দিনের মাথায় সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে গণধর্ষণ মামলার এজহার নামীয় সকল আসামিকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। ২৯ সেপ্টেম্বর মঙ্গলবার সন্ধ্যায় মামলার এজহারভুক্ত ২ নাম্বার আসামি তারেককে গ্রেফতারের মাধ্যমে শ্বাসরুদ্ধকর অভিযান শেষ হল। এ নিয়ে মামলার এজহারনামীয় ৬ ও অজ্ঞাতনামা ২ জন নিয়ে মোট ৮ জনকে গ্রেফতার করলো র‍্যাব ও পুলিশ। খুবি স্বল্প সময়ের মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর এমন সাফল্যে প্রশংসায় ভাসছে দেশজুড়ে।

গত শুক্রবার সন্ধ্যায় সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে গণধর্ষণ করে ছাত্রলীগের কর্মীরা। এ ঘটনায় ওই রাতেই শাহপরান থানায় ৬ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন নির্যাতিতার স্বামী। চাঞ্চল্যকর এই মামলায় আরো ৩ জনকে অজ্ঞাতনামা আসামি রাখা হয়। ঘটনার পরদিন কোন আসামি গ্রেফতার না হওয়ায় সিলেট ছিলো বিক্ষোভে উত্তাল। সবার একটাই দাবি ছিলো ধর্ষকদের দ্রুত গ্রেফতার নিশ্চিত করা। এমন পরিস্থিতির মধ্যে অনেক মানুষ ধারণা করছিলেন- আসামিরা কী পার পেয়ে যাচ্ছে? কিন্তু ঘটনার কয়েক ঘণ্টার মাথায় রবিবার ভোরে ছাতকের খেয়াঘাট এলাকা থেকে ছাতক থানা পুলিশের একটি চৌকাশ দল গ্রেফতার করে মামলার প্রধান আসামী ছদ্মবেশ ধারণকারী সাইফুর রহমানকে। একই দিন ভোর ৬টার দিকে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার মনতলা নামক এলাকা থেকে মামলার অন্যতম আসামি অর্জুন লস্করকে গ্রেফতার করে সিলেট জেলা গোয়েন্দা পুলিশ।

এরপর রবিবার রাতেই গণধর্ষণ মামলার অন্যতম আসামি ছাত্রলীগ নেতা শাহ মো. মাহবুবুর রহমান রনি (২৫) ও রবিউল ইসলামকে (২৫) গ্রেফতার করা হয়। হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থেকে মাহবুবুর রহমান রনিকে গ্রেফতার করে র্যাবের একটি দল। অন্যদিকে নবীগঞ্জ উপজেলা থেকে রবিউলকে গ্রেফতার করে হবিগঞ্জ জেলা পুলিশ। আর রবিবার (২৮ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে ফেঞ্জুগঞ্জ উপজেলার কচুয়া নয়াটিলা এলাকা থেকে রাজন ও তার সহযোগি আইনুলকে গ্রেফতার করে র‍্যাব।
সোমবার এ ঘটনার অন্যান্য আসামিদের গ্রেফতার করতে দিনভর বিভিন্ন স্থানে অভিযান চালায় আইনশৃঙ্খলা বাহিনী। রাত ১১টার দিকে সিলেট জেলা ডিবি ও কানাইঘাট থানা পুলিশের যৌথ অভিযানে হরিপুর এলাকা থেকে গ্রেফতার করা হয় আসামি মাহফুজুর রহমান মাসুমকে (২৫)।

সারা দেশের আলোচিত এ গণধর্ষণ মামলার ২ নাম্বার আসামি তারেক ইসলাম তারেক চুল, দাড়ি, গোফ কেটে ছদ্মবেশ ধারণ করে শেষ পর্যন্ত পালিয়ে রক্ষা পায়নি। ঘটনার ৪ দিনের মাথায় মঙ্গলবার সন্ধ্যায় সুনামগঞ্জের দিরাই উপজেলা থেকে তাকে গ্রেফতার করে র‍্যাব। এ নিয়ে সিলেট মহানগর পুলিশের চাঞ্চল্যকর এই মামলায় এজাহারনামীয় ৬ আসামিসহ ৮ জনকে গ্রেফতার করলো সিলেট রেঞ্জ পুলিশ ও র্যাব। এদের মধ্যে সাইফুর রহমান, মাহবুবুর রহমান রনি, তারেক আহমদ, অর্জুন লঙ্কর, রবিউল ইসলাম ও মাহফুজুর রহমান মামলার এজহারভুক্ত আসামি। বাকি দুই জন অজ্ঞাতনামা আসামি এ মামলার।

জানা গেছে, ঘটনার রাতেই অভিযান চালিয়ে এমসি কলেজ ছাত্রাবাসের সাইফুর রহমানের রুম থেকে একটি আগ্নেয়াস্ত্রসহ ধারালো ও দেশীয় অস্ত্র উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় থানায় অস্ত্র আইনেও একটি মামলা হয়।

ঐতিহ্যবাহি সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে গণধর্ষনের ঘটনার পর আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যরা আসামী ধরতে মাঠে নামলেও তারা ছিলো অধরা। শেষ পর্যন্ত তাদের কেউই পুলিশ ও র‍্যাবের হাত থেকে রেহাই পায়নি। এমনকি তাদের কয়েকজন আইনশৃঙ্খলাবাহিনীর চোখ ফাঁকি দিতে দাঁড়ি, গোফ ও চুল পর্যন্ত কেটে চেহারায় পরিবর্তন এনেছিল। সবচেয়ে লম্বা দাঁড়ি ছিলো আসামি তারেকের। ৪ দিন পালিয়েি রইলেও শেষ পর্যন্ত রেহাই পায়নি র‍্যাববের হাত থেকে। সব কিছু কেটে সে চেয়ারায় পরিবর্তন আনলেও র‍্যাব কিন্তু তাকে ঠিকই শনাক্ত করতে পেরেছে। এছাড়াজ আসামি সাইফুরেরও দাঁড়ি ছিল অনেক লম্বা তা ছাটাই করে ফেলে কিন্তু সে প্রথমেই গ্রেফতার হয় ছাতক থানা পুলিশের হাতে।

গ্রেফতারকৃতদের মধ্যে পুলিশ ও র‍্যাব উভয়ের হাতে ৪ জন করে পাকড়াও হয়। সিলেটে এই ঘটনা ঘটলেও আসামিরা পালিয়ে ছিলো জেলার পার্শ্ববর্তী হবিগঞ্জ ও সুনামগঞ্জে। শুধু মাত্র আসামি মাহফুজকে সিলেটের হরিপুর থেকে গ্রেফতার করা হয়। বাদ-বাকি অন্যান্যরা গ্রেফতার হয়েছে হবিগঞ্জ ও সুনামগঞ্জ জেলার কয়েকটি স্থান থেকে।

আইনশৃঙ্খলা বাহিনীর এ সাফল্য নিয়ে জনসাধারণ তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছেন। অনেকেই বলছেন উনারা চাহিলে কি না পারে এরই প্রমাণ গৃহবধূ ধর্ষণের সাথে জড়িত নরপশুদের দ্রুত সময়ের ভিতরে গ্রেফতার।

Hot this week

তামিলনাড়ুতে পুলিশ হেফাজতে দলিত যুবকের মৃত্যু, নির্যাতনের অভিযোগ ঘিরে ক্ষোভ পরিবারের!

তামিলনাড়ুর মাদুরাইয়ের সরকারি রাজাজি হাসপাতালে রবিবার সকাল থেকেই চরম...

পুনেতে মুসলিম যুবকের উপর নির্যাতনের অভিযোগ, জোর করে গোবর খাওয়ানোর ভিডিও ঘিরে তীব্র বিতর্ক

মহারাষ্ট্রের পুনে শহর থেকে প্রকাশ্যে আসা একটি ভিডিও ঘিরে...

ত্রিশূল হাতে গরু ও দেশ রক্ষার শপথ গ্রহণ অনুষ্ঠানে মুসলমান সম্প্রদায়কে লক্ষ্য করে বিদ্বেষ ছড়ানো বজরং দল

হিমাচল প্রদেশে হিন্দুত্ববাদী সংগঠনগুলির উদ্যোগে অনুষ্ঠিত একটি 'ত্রিশূল দীক্ষা'...

সীমান্ত রক্ষ্মীর মদতে চলছে গরু পাচার! গুরুতর অভিযোগ তুলছে উত্তর দিনাজপুরের মহিপুর গ্রামবাসীরা

উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থানার অন্তর্গত মহিপুর গ্রাম পঞ্চায়েতের শনগা...

রমজানের মাসে চরম বিদ্যুৎ বিভ্রাট! ক্ষুব্ধ মুর্শিদাবাদবাসী

রমজান মাসের মধ্যেই মুর্শিদাবাদের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ পরিষেবা নিয়ে...

Topics

তামিলনাড়ুতে পুলিশ হেফাজতে দলিত যুবকের মৃত্যু, নির্যাতনের অভিযোগ ঘিরে ক্ষোভ পরিবারের!

তামিলনাড়ুর মাদুরাইয়ের সরকারি রাজাজি হাসপাতালে রবিবার সকাল থেকেই চরম...

ত্রিশূল হাতে গরু ও দেশ রক্ষার শপথ গ্রহণ অনুষ্ঠানে মুসলমান সম্প্রদায়কে লক্ষ্য করে বিদ্বেষ ছড়ানো বজরং দল

হিমাচল প্রদেশে হিন্দুত্ববাদী সংগঠনগুলির উদ্যোগে অনুষ্ঠিত একটি 'ত্রিশূল দীক্ষা'...

সীমান্ত রক্ষ্মীর মদতে চলছে গরু পাচার! গুরুতর অভিযোগ তুলছে উত্তর দিনাজপুরের মহিপুর গ্রামবাসীরা

উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থানার অন্তর্গত মহিপুর গ্রাম পঞ্চায়েতের শনগা...

রমজানের মাসে চরম বিদ্যুৎ বিভ্রাট! ক্ষুব্ধ মুর্শিদাবাদবাসী

রমজান মাসের মধ্যেই মুর্শিদাবাদের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ পরিষেবা নিয়ে...

মালদায় গৃহবধূকে নৃশংসভাবে মাথা থেতলে খুন

মালদার ইংরেজবাজার থানার আনন্দমোহরপুর এলাকায় রবিবার ভোরে এক মহিলার...

SIR এ অধিকাংশ মুসলিম নাম বাদ যাওয়ায় তীব্র প্রতিবাদে নামল নস্যশেখ ও ইমাম-মুয়াজ্জিন সংগঠন

কোচবিহারে ভোটার তালিকায় নির্বাচন কমিশনের SIR ঘিরে বিভিন্ন মহলে...

লখনউয়ে মুসলিম দোকান পুড়িয়ে দেওয়ার অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে উত্তেজনা!

উত্তরপ্রদেশের লখনউয়ের জানকিপুরম এলাকায় একটি আখের রসের ছোট দোকানে...

Related Articles

Popular Categories