Saturday, June 6, 2026
32.8 C
Kolkata

করোনা থেকে মুক্ত হলেন ডা. জাফরুল্লাহ চৌধুরী।।

এস এম ফাহাদ হোসাইন,

নিজস্ব প্রতিবেদক।।  

দীর্ঘ ১৯দিন ধরে লড়াই করে করোনা থেকে অবশেষে মুক্তি পেলেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।

তবে, শারীরিক নানা সমস্যার কারণে তিনি এখনও খুব একটা কথা বলতে পারছেন না। এব্যাপারে বিস্তারিত জানিয়েছেন গণস্বাস্থ্য মেডিকেল কলেজের ভাইস প্রিন্সিপাল মুহিব উল্লাহ খোন্দকার।

শনিবার রাতে তিনি জানান, গণস্বাস্থ্য কেন্দ্র থেকে উদ্ভাবিত কিটের মাধ্যমে পরীক্ষা করে ডা. জাফরুল্লাহ চৌধুরীর শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া যায়নি।
এবং অ্যান্টিবডি পরীক্ষার মাধ্যমে তার শরীরে করোনা প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়েছে বলেও জানান তিনি।

এছাড়াও ডা.জাফরুল্লাহ নিউমোনিয়াজনিত সমস্যাও রয়েছে। তিনি এখন নন-কোভিড নিউমোনিয়ায় আক্রান্ত। এখন সেটার ট্রিটমেন্ট চলছে। তবে তিনি কোনো কৃত্রিম অক্সিজেন ছাড়াই শরীরের অক্সিজেন স্যাচুরেশন ৯৫ শতাংশ ধরে রাখতে পেরেছেন। নিজে নিজে বাথরুমে গিয়েছেন

তবে,কিডনির সমস্যা এবং গত কিছুদিন যে ধকল গেছে তাতে আরও কিছুদিন তাকে হাসপাতালে থাকতে হবে বলেও জানান তিনি।

Hot this week

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

Topics

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories