Wednesday, October 21, 2026
31 C
Kolkata

করোনা পরিস্থিতিতে শূন্য ব্লাড ব্যাঙ্কের ভাঁড়ার, রক্তদান করতে এগিয়ে এল স্বেচ্ছাসেবী সংগঠন “প্রত্যাশা”

এনবি টিভি, বীরভূম : করোনা সংক্রমণ ইতিমধ্যেই এত ছড়িয়ে পড়েছে যে তার প্রভাব পড়েছে চিকিৎসা ক্ষেত্রেও। দেশ জুড়ে চলা লক ডাউনের পাশাপাশি সব রাজ্যে চলছে লক ডাউন।আর করোনার এই খারাপ পরিস্থিতির মধ্যে রাজ্যের হাসপাতালগুলিতে দেখা দিয়েছে রক্তের সংকট। আর এবার রক্তের সংকট দূর করতে এগিয়ে এল স্বেচ্ছাসেবী সংস্হা “প্রত্যাশা”। বীরভূমের ইলামবাজারের ওই সংগঠনটি বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষ্যে আজ একটি রক্তদান শিবিরের আয়োজন করে। প্রায় ১০০ জন রক্তদাতা উপস্থিত থাকলেও ৫২ জনের বেশি রক্ত নেওয়া সম্ভব হয়নি বলে জানান সংগঠনটির সভাপতি আব্দুল খালেক মল্লিক মহাশয়।ওই শিবিরে উপস্হিত ছিলেন রাজ্যের মৎস্য দপ্তরের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা,ফেডারেশন অব নার্স অর্গানাইজেশনের পশ্চিমবঙ্গ শাখার সম্পাদক কবি ঘোষ। এছাড়াও এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন বীরভূম ভলাণ্টারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক নুরুল হক,স্হানীয় বিডিও জসিমুদ্দিন মহাশয় প্রমুখ।

প্রত্যাশার সভাপতি আব্দুল খালেক মল্লিক মহাশয়
তিনিও জানান, “উল্লেখযোগ্যভাবে মহিলা রক্তদাতার সংখ্যা ছিল চোখে পড়ার মতো।যেটা খুবই ইতিবাচক একটা দিক।প্রায় ২৫ জন মহিলা এখানে রক্তদান করেন।উল্লেখ্য যে লকডাউন চলাকালীন ওই সংগঠনটি প্রায় ৭০০ অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছিল।আজ সেই পরিবারের অনেকেই রক্তদান করেন। “

Hot this week

নবমীতে অশোকনগরে সিপিএমের বইয়ের স্টলে হামলার অভিযোগ, গ্রেফতার বিজেপি নেতা!

দুর্গাপুজোর সময় বইয়ের স্টলকে কেন্দ্র করে ফের উত্তেজনা ছড়াল...

দিল্লি বিমানবন্দরে ৩ ঘণ্টা বন্দি পঞ্জাবের মুখ্যমন্ত্রীকে ভগবন্ত মান! ৫০ হাজার টাকা জরিমানা, কেন্দ্রকে কাঠগড়ায় তুলল আপ

দিল্লির ইন্দিরা গাঁধী আন্তর্জাতিক বিমানবন্দরে পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানকে...

থিমের দাপট বন্ধ হোক, হইহুল্লোড় নয়’, আগামী বছর থেকে সাত্ত্বিক পুজোর ডাক কৌস্তভ বাগচীর!

চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনার পর পুজোর...

Topics

খুনের মামলায় যাবজ্জীবন সাজা, বিজেপির টিকিটে ভোটে লড়ার সুযোগ দিতে সাজা স্থগিত করল এলাহাবাদ হাইকোর্ট

খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এক ব্যক্তিকে নির্বাচনে অংশ...

চোরবাগানে ১৯ জনের মৃত্যুর পর প্রশ্নের মুখে পুলিশি নিরাপত্তা, দায়িত্বে ছিলেন দুই ডিসি!

দুর্গাপুজোর ভিড় সামলাতে কলকাতা পুলিশের ব্যবস্থাপনা নিয়ে বরাবরই প্রশংসা...

‘নীতীশকে সাহায্য করতে ৯ জনকে খুন!’ বিস্ফোরক দাবি অনন্ত সিংয়ের, বিতর্কের মুখে সুর বদল বিধায়কের

বিহারে বিধান পরিষদের নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই নতুন...

Related Articles

Popular Categories