Wednesday, October 21, 2026
24 C
Kolkata

করোনায় মৃত রোগীর দেহ এবার দেখতে পাবেন আত্মীয়-পরিজনরা

এনবিটিভি ডেস্ক: রাজ্যে কারোর করোনায় মৃত্যু হলে তাঁর মৃতদেহ বিশেষ ভাবে মুড়ে সুরক্ষিত গাড়িতে ধাপায় বা নির্দিষ্ট শ্মশানে নিয়ে গিয়ে দাহ করার রীতি চালু ছিল। এমনকি সেই দেহ দেখতেও দেওয়া হতনা মৃতের আত্মীয় পরিজনদের। এবার সেই নিয়মে কিছুটা শিথিল করল পশ্চিমবঙ্গ প্রশাসন। এবার থেকে রাজ্যে করোনা সংক্রমণে কারোর মৃত্যু হলে তাঁর মৃতদেহ দেখতে পাবেন আত্মীয় পরিজনরা। তবে নির্দিষ্ট শর্ত ও সুরক্ষাবিধি মেনেই সেটা করতে হবে বলে জানিয়েছে নবান্ন।

প্রশাসন সূত্রে জানানো হয়েছে, এবার থেকে রাজ্যে কেউ করোনায় আক্রান্ত হয়ে মারা গেলে তাঁর মৃতদেহ স্বচ্ছ প্লাস্টিকে মুড়ে ফেলা হবে। এরপর সেই দেহ নির্দিষ্ট সামাজিক দূরত্ব ও সুরক্ষাবিধি মেনে দূর থেকে দেহ দেখার সুযোগ করে দেওয়া হবে পরিবারের সদস্যদের।

তারপর আগের মতোই ওই ব্যক্তির দেহ নির্দিষ্ট শ্মশান বা ধাপার মাঠে দাহ করে দেবে পুরসভার কর্মীরা। সেখানে অবশ্য কাউকে থাকতে দেওয়া হবেনা আগের মতোই। শুক্রবারই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক বৈঠকে এই সিদ্ধান্তের কথা জানান। তবে করোনায় মৃতদের দেহ থেকে যাতে কোনওভাবেই সংক্রমণ না ছড়ায় সেটাও সচেতনভাবে দেখার কথা বলেছেন তিনি।

Hot this week

থিমের দাপট বন্ধ হোক, হইহুল্লোড় নয়’, আগামী বছর থেকে সাত্ত্বিক পুজোর ডাক কৌস্তভ বাগচীর!

চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনার পর পুজোর...

খুনের মামলায় যাবজ্জীবন সাজা, বিজেপির টিকিটে ভোটে লড়ার সুযোগ দিতে সাজা স্থগিত করল এলাহাবাদ হাইকোর্ট

খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এক ব্যক্তিকে নির্বাচনে অংশ...

চোরবাগানে ১৯ জনের মৃত্যুর পর প্রশ্নের মুখে পুলিশি নিরাপত্তা, দায়িত্বে ছিলেন দুই ডিসি!

দুর্গাপুজোর ভিড় সামলাতে কলকাতা পুলিশের ব্যবস্থাপনা নিয়ে বরাবরই প্রশংসা...

‘নীতীশকে সাহায্য করতে ৯ জনকে খুন!’ বিস্ফোরক দাবি অনন্ত সিংয়ের, বিতর্কের মুখে সুর বদল বিধায়কের

বিহারে বিধান পরিষদের নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই নতুন...

Topics

চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু, পুজো কমিটির দখল নিয়ে বিতর্ক! নিশানায় বিজেপি নেতৃত্ব

উৎসবের আবহে বিষাদের ছায়া। চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোয় পদপিষ্ট হয়ে...

Related Articles

Popular Categories