Saturday, March 7, 2026
27.2 C
Kolkata

খবর প্রকাশের জের ইন্ডিপেন্ডেন্টবিডি নিউজের সম্পাদক ও তাহার পুত্রকে জবাই করে হত্যার হুমকি নিরাপত্তাহীনতায় পরিবার

শেখ খায়রুল ইসলাম পাইকগাছা খুলনা প্রতিনিধি :-
কপিলমুনির কাশিমনগর-তালা বাইপাস সড়কের ঘোষনগর এলাকায় দূর্ধর্ষ মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনায় সংবাদ প্রকাশ ও ছিনতাইয়ের শিকার রেজাউলের পক্ষে কথা বলায় অনলাইন দৈনিক ইন্ডিপেন্ডেন্টবিডি.নিউজ এর প্রকাশকও সম্পাদক,কপিলমুনি সিটি প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও কশিমনগর বাজার ব্যবসায়ী সমিতির যুগ্ম-সম্পাদক শেখ দীন মাহমুদকে প্রকাশ্য দিবালোকে জবাই করে হত্যার হুমকি দিয়েছে স্থানীয় কতিপয় দুষ্কৃতিকারী।

অভিযোগে জানাযায়, গত বুধবার (১১ আগস্ট) রাতে কাশিমনগর-তালা বাইপাসের ঘোষনগর এলাকা থেকে পাইকগাছা উপজেলার কপিলমুনির কাশিমনগর গ্রামের ওমর আলী গাজীর ছেলে রেজাউলের ভাড়ায় চালিত মোটর সাইকেলটি ছিনতাই হয়। ঐ রাতেই ডুমুরিয়া থানার মাদারতলা পুলিশ ফাঁড়ির টহল পুলিশ ধাওয়া করে ছিনতাইকারীদের কাছ থেকে মোটরসাইকেলটি উদ্ধার করে। এসময় ছিনতাইকারীরা পালিয়ে যেতে সক্ষম হয়। এনিয়ে ইন্ডিপেন্ডেন্টবিডি.নিউজে সংবাদ প্রকাশ ও বিভিন্নস্থানে রেজাউলের পক্ষে কথা বলেন শেখ দীন মাহমুদ। এতে ক্ষিপ্ত হয়ে শুক্রবার (১৩ আগস্ট) সকাল আনুমানিক সাড়ে ১০ টার দিকে কাশিমনগর গ্রামের মৃত আফান শেখ এর ছেলে কুদ্দুসসহ কয়েকজন ইন্ডিপেন্ডেন্ট কার্যালয়ের সামনে এসে অশ্লীল ভাষায় গালিগালাজ শুরু করে। এক পর্যায়ে দীন মাহমুদ অফিসের বাইরে বেরিয়ে আসলে তারা তাকে জবাই করে হত্যার হুমকি দেয়। এসময় পাশে অবস্থানরত দীন মাহমুদের ছেলে শেখ নাদীর শাহ্ ঢাকা থেকে প্রকাশিত জাগো প্রতিদিনের উপজেলা প্রতিনিধি,ইন্ডিপেন্ডেন্টবিডির নির্বাহী সম্পাদক ও খুলনা থেকে প্রকাশিত দৈনিক খুলনা টাইমস’র স্টাফ রিপোর্টারকেও অশ্লীল ভাষায় গালিগালাজ ও মারতে উদ্যত হয়। একপর্যায়ে স্থানীয়রাসহ কুদ্দুস’র ভাই জাহাঙ্গীর শেখ ও ভাইপো নাজমুল শেখ এগিয়ে এসে কুদ্দুসসহ অন্যান্যদের ধরে সরিয়ে নিয়ে যায়।

প্রসঙ্গত, কুদ্দুস একজন পুরনো অপরাধী এর আগে তার বিরুদ্ধে ডাকাতি-মার্ডারের মামলা ছিল। ইতোপূর্বে যা মিমাংশা হয়েছে। সে স্থানীয় একটি কলেজে ভূয়া ও জাল সনদে পিয়নের চাকুরী করেন। কিছু দিন আগে কথিত অষ্টম শ্রেণি পাশের সার্টিফিকেটের বয়স সামঞ্জস্য রাখতে জাতীয় পরিচয় পত্রের বয়স কমিয়েছে। নিজেকে এলাকার বিশিষ ব্যক্তি হিসেবে জাহির করতে বিভিন্ন সময় বিভিন্ন জনের সাথে খারাপ আচরণ করে থাকে।

এদিকে শুক্রবার সকালের ঘটনার পর থেকে চরম নিরাপত্তাহীনতায় ভূগছেন সাংবাদিক শেখ দীন মাহমুদ তার ছেলে শেখ নাদীর শাহ্সহ গোটা পরিবার।
এঘটনায় তাৎক্ষণিক বিষয়টি কাশিমনগর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য শেখ রবিউল ইসলাম ও কপিলমুনি পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক দেবাশীষকে জানানো হয়েছে।

Hot this week

রঘুনাথগঞ্জে বিজেপির সভায় উপস্থিতির করুন চিত্র , খালি সভার সিংহভাগ চেয়ার

মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে বৃহস্পতিবার অনুষ্ঠিত বিজেপির পরিবর্তন সভায় উপস্থিতির সংখ্যা...

এসআইআর ইস্যুতে রাজ্য রাজনীতি: পৃথক কর্মসূচিতে শাসক ও বিরোধী, জোর ভোটাধিকার প্রশ্নে

এসআইআর প্রক্রিয়াকে ঘিরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে বিতর্কের আবহ...

জামিয়া মিলিয়া ইসলামিয়ার রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমির বড় সাফল্য, ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৮ জন

ভারতের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায়...

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পাম এভিনিউর নিশা মসজিদে ইফতার মজলিশ

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পামনিশা মসজিদে রমযান উপলক্ষে বিশেষ...

ইরানের মিসাইল হানায় ধ্বংশ হলো কুর্দি ঘাটি

ইরান ও ইরাক সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

Related Articles

Popular Categories