Saturday, June 6, 2026
28.6 C
Kolkata

জঙ্গিদের এলোপাথাড়ি গুলিতে শহিদ দুই পুলিশ অফিসার

ফের ভূস্বর্গ ভয়ঙ্কর। প্রকাশ্যে পুলিশের ওপর গুলি চালাল একদল জঙ্গি। তাদের পরিচয় এখনও জানা যায়নি। তবে এলোপাথাড়ি গুলি বর্ষণে প্রাণ হারিয়েছেন দুই পুলিশ অফিসার (Two cops martyred)। জম্মু কাশ্মীরের শ্রীনগরে (Srinagar) বারজুল্লা এলাকায় শিব শক্তি মিষ্টির দোকানের সামনে এই ঘটনা ঘটে। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে সেই ভয়ঙ্কর ঘটনার ফুটেজ।

তদন্ত শুরু করেছে পুলিশ। গোটা এলাকা ঘিরে ফেলা হয়েছে। তল্লাশি চলছে। কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে, তারা কোন সংগঠনের সঙ্গে যুক্ত তা খতিয়ে দেখছে পুলিশ। তদন্তে জোর দেওয়া হচ্ছে সিসিটিভি ফুটেজের ওপর। কারণ পুলিশের ধারণা বন্দুকবাজদের ছবি ধরা পড়েছে ক্যামেরায় (attack caught on camera)। তাদের চিহ্নিত করার কাজ চলছে।

কাশ্মীর জোন পুলিশের পক্ষ থেকে ট্যুইট করে জানানো হয়েছে আরও দুই পুলিশ কর্মী গুরুতর আহত হয়েছেন। তাদের চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। যেখানে এই ঘটনা ঘটেছে, তার খুব কাছেই পুলিশ স্টেশন। তাই প্রাথমিক অনুমান থানাতে হামলা চালানোর পরিকল্পনা ছিল জঙ্গিদের।

সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে ওই এলাকায় পৌঁছেই এক জঙ্গি এলোপাথাড়ি গুলি (terrorists fire bullets) চালাতে শুরু করে। পুলিশ কর্মীদের লক্ষ্য করে গুলি চলে। এক সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদ চলছে। পুলিশ কর্মীরা গুলিবিদ্ধ হতেই তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে দুই পুলিশ কর্মী মারা যান।

দিন কয়েক আগেই জম্মু ও কাশ্মীর সফরে যান ইউরোপ ও আফ্রিকার রাষ্ট্রদূতরা। উপত্যকার বিভিন্ন এলাকা ঘুরে দেখেন তাঁরা। এই কেন্দ্রশাসিত এলাকাটিতে মোদী সরকার উন্নয়নের জন্য আরও কী কী কাজ করছে তা দেখেন এই রাষ্ট্রদূতরা। একইসঙ্গে জম্মু কাশ্মীরের নিরাপত্তার দিকটিও খতিয়ে দেখেন তাঁরা। বুধবার বিদেশি এই রাষ্ট্রদূতদের সফর ঘিরে উপত্যকার নিরাপত্তা আরও বাড়ানো হয়।

কাশ্মীর নিয়ে রাষ্ট্রসংঘের মঞ্চে ভারত সরকারের বিরুদ্ধে সরব হয়েছে পাকিস্তান। তবে পাকিস্তানের সেই দাবি যে মিথ্যা, তার প্রমাণ বারবার দিয়েছে ভারত। আন্তর্জাতিক মঞ্চে মুখ পুড়েছে ইমরান খানের দেশের। এবার কাশ্মীর ঘুরে দেখতে দু’দিনের সফরে যান ইউরোপ ও আফ্রিকার রাষ্ট্রদূতরা।

Hot this week

বহরমপুর কেন্দ্রে ইউসুফ পাঠানকে সরিয়ে মমতার সংসদে যাওয়ার খবর ভুয়ো! সাফাই দিলেন সৌরভ গাঙ্গুলিও

পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে গত কয়েকদিন ধরে একটি জল্পনা ব্যাপকভাবে...

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

Topics

বহরমপুর কেন্দ্রে ইউসুফ পাঠানকে সরিয়ে মমতার সংসদে যাওয়ার খবর ভুয়ো! সাফাই দিলেন সৌরভ গাঙ্গুলিও

পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে গত কয়েকদিন ধরে একটি জল্পনা ব্যাপকভাবে...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories