Monday, March 9, 2026
23.4 C
Kolkata

দেশে লকডাউনের সুফল মিলেছে, দাবি মোদির

এনবিটিভি ডেস্ক: করোনা মোকাবিলায় গত কয়েক সপ্তাহে কেন্দ্র ও রাজ্যগুলির যৌথ উদ্যোগের ফল মিলতে শুরু করেছে বলে জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার ২১টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যমন্ত্রী ও উপরাজ্যপালের সঙ্গে ভিডিও বৈঠকের পর তিনি বলেন, ভারতে সুস্থ হওয়ার হার ৫০ শতাংশের বেশি হয়েছে। এই কদিনে হাজার হাজার ভারতীয় দেশে ফিরেছেন। সব ধরনের পরিবহন চালু হয়েছে। অর্থনীতিতে নতুন আশা দেখা যাচ্ছে।

তবুও বিশ্বের অন্য দেশের তুলনায় ভারতে সংক্রমণ কম। করোনায় মৃত্যুও অনেক কম। কেউ যাতে মুখে মাস্ক না পরে বাড়ির বাইরে না যান, তা নিশ্চিত করতে বলেছেন তিনি। সেইসঙ্গে সামাজিক দূরত্ব বজায় রাখা ও হাত ধোওয়ার বিষয়টিতেও জোর দেন তিনি। তাঁর কথায়, নিয়ম মেনে চললে করোনা সঙ্কটের মোকাবিলা করা খুব সহজ হবে। উল্লেখ্য, করোনা পর্বে এই নিয়ে ৬ বার মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করলেন মোদি। বুধবারও চলবে এই বৈঠক। তিনি ১৫ জন মুখ্যমন্ত্রী ও জম্মু কাশ্মীরের উপরাজ্যপালের সঙ্গে কথা বলবেন। দেশে চারদফার লকডাউন শেষ হয়েছে গত ৩১ মে। তারপর থেকে শুরু হয়েছে আনলক-১।

Hot this week

সেনায় চাকরি করেও ‘বিচারাধীন’ তালিকায় নাম, দিনহাটার দুই ভাই ফিরদৌস ও ফারুকের ক্ষোভ

রাজ্যে সম্প্রতি ভোটার তালিকার চূড়ান্ত প্রকাশের পর বহু মানুষের...

চারশোর কাছাকাছি ভাষা আয়ত্ত! তামিলনাড়ুর তরুণ মাহমুদ আকরামকে ঘিরে চর্চা

তামিলনাড়ুর এক তরুণ হঠাৎই আলোচনায় উঠে এসেছেন তাঁর অসাধারণ...

রাশিয়ার তেলের দাম হঠাৎই বাড়ল, চাপে ভারত—বাড়তে পারে জ্বালানির দাম

রাশিয়া থেকে সস্তায় তেল কেনার যে সুবিধা এতদিন পাচ্ছিল...

সাংবাদিক খুন মামলায় বড় রায়: খালাস গুরমিত রাম রহিম, তিন অভিযুক্তের যাবজ্জীবন বহাল

সাংবাদিক রাম চন্দর ছত্রপতি হত্যা মামলায় বড় রায় দিল...

Topics

সেনায় চাকরি করেও ‘বিচারাধীন’ তালিকায় নাম, দিনহাটার দুই ভাই ফিরদৌস ও ফারুকের ক্ষোভ

রাজ্যে সম্প্রতি ভোটার তালিকার চূড়ান্ত প্রকাশের পর বহু মানুষের...

চারশোর কাছাকাছি ভাষা আয়ত্ত! তামিলনাড়ুর তরুণ মাহমুদ আকরামকে ঘিরে চর্চা

তামিলনাড়ুর এক তরুণ হঠাৎই আলোচনায় উঠে এসেছেন তাঁর অসাধারণ...

রাশিয়ার তেলের দাম হঠাৎই বাড়ল, চাপে ভারত—বাড়তে পারে জ্বালানির দাম

রাশিয়া থেকে সস্তায় তেল কেনার যে সুবিধা এতদিন পাচ্ছিল...

বুলডোজারের পর ভোটার তালিকাতেও ধাক্কা! অসমে উচ্ছেদ হওয়া বহু বাংলাভাষী মুসলিমের নাম বাদ

আগে বুলডোজার চালিয়ে বাড়িঘর ভেঙে উচ্ছেদ করা হয়েছিল। এবার...

হোলির রং নিয়ে বিতর্কে উত্তেজনা, উত্তরপ্রদেশে ১০৮ জনের বিরুদ্ধে মামলা

হোলির দিনে রং ছোড়া নিয়ে বিতর্ককে কেন্দ্র করে উত্তরপ্রদেশের...

গোরক্ষার নামে হামলার অভিযোগ, রাজস্থানে গুলি করে খুন হরিয়ানার মুসলিম ট্রাক চালক আমির

গোরক্ষা বাহিনীর হামলার অভিযোগে রাজস্থানে খুন হলেন ২৮ বছরের...

Related Articles

Popular Categories