Sunday, June 7, 2026
28.5 C
Kolkata

বঙ্গে বর্ষার প্রবেশ, কলকাতা সহ জেলায় জেলায় চলবে বৃষ্টি

এনবিটিভি ডেস্ক: সামান্য দেরি হলেও অবশেষে বর্ষা ঢুকে পড়ল বাংলায়। বুধবারের পরিবর্তে শুক্রবারই বাংলায় প্রবেশ করবে বর্ষারানি, এমনটাই পূর্ভাবাস দিয়েছিল আবহবিদরা। এই পূর্বাভাস অক্ষরে অক্ষরে মিলিয়েই রাজ্যে ঢুকে পড়ল মৌসুমী বায়ু। ফলে শুক্রবার সকাল থেকেই আকাশ কালো করে ঝেঁপে নেমেছে বৃষ্টি। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, প্রায় সব জেলাতেই বৃষ্টি চলবে। কোথাও কোথাও বজ্র-বিদ্যুৎ সহ ভারী বৃষ্টিও হতে পারে। এরসঙ্গে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপরেখা তৈরি হয়েছে, যার জেরে ওডিশা উপকূলে ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে। আর এই নিম্নচাপের টানেই মৌসুমী বায়ু আরও সক্রিয় রাজ্যের দিকে এগোচ্ছে বলেই দাবি আবহবিদদের। আলিপুর হাওয়া অফিস জানাচ্ছে, উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে বৃষ্টি বেশি হবে।

একইভাবে হাওড়া, দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা, নাদিয়া, হুগলিতেও বৃষ্টিপাত চলবে। সেইসঙ্গে কলকাতাতেও দফায় দফায় বৃষ্টি হবে আগামী কয়েকদিন। দক্ষিণবঙ্গে বর্ষার আগমনে ভারী বৃষ্টির পূর্বাভাস থাকায় আপাতত মৎসজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হচ্ছে। পাশাপাশি তৈরি হচ্ছে কলকাতা পুরনিগমও। বিভিন্ন পাম্পিং স্টেশনগুলিকেও তৈরি রাখা হচ্ছে। পুরকর্মীদের সতর্ক থাকতে নির্দেশ দিয়েছেন কলকাতা পুরসভার মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম। বেশি বৃষ্টি হলেও যাতে কলকাতার রাস্তায় জল জমতে না পারে সেদিকে কড়া নজর রাখবেন পুর আধিকারিকরা। তবে রাজ্যে বর্ষা চলে আসায় সবচেয়ে বেশি চিন্তিত অফিসযাত্রীরা। কারণ করোনা সংক্রমণের জেরে এখনও বন্ধ লোকাল ট্রেন ও মেট্রো পরিষেবা। এই পরিস্থিতিতে একমাত্র ভরসা সরকারি ও বেসরকারি বাস। কিন্তু বাসভাড়া বৃদ্ধির দাবিতে এখনও বেশিরভাগ বেসরকারি বাস রাস্তায় নেই। ফলে রাস্তায় নেমে প্রতিদিনই নাকাল হচ্ছেন অফিসযাত্রীরা। এর ওপর বর্ষার বৃষ্টির জেরে আরও সমস্যায় পড়বেন বলে তাঁরা।

Hot this week

বহরমপুর কেন্দ্রে ইউসুফ পাঠানকে সরিয়ে মমতার সংসদে যাওয়ার খবর ভুয়ো! সাফাই দিলেন সৌরভ গাঙ্গুলিও

পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে গত কয়েকদিন ধরে একটি জল্পনা ব্যাপকভাবে...

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

Topics

বহরমপুর কেন্দ্রে ইউসুফ পাঠানকে সরিয়ে মমতার সংসদে যাওয়ার খবর ভুয়ো! সাফাই দিলেন সৌরভ গাঙ্গুলিও

পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে গত কয়েকদিন ধরে একটি জল্পনা ব্যাপকভাবে...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories