Saturday, June 6, 2026
28.2 C
Kolkata

বামফ্রন্টের ১২ ঘন্টা বনধের সমর্থনে মুর্শিদাবাদের ইসলামপুরে পথে নামলো বামপন্থীরা

ইমাম সাফি, ইসলামপুর :বেকারদের কর্মসংস্থান, এসএসসিতে স্বচ্ছভাবে নিয়োগ, স্কুলে পঠনপাঠন চালু সহ একাধিক দাবি জানিয়ে বামপন্থী ছাত্রযুব সংগঠনের ডাকে নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছিল বৃহস্পতিবার। এই নবান্ন অভিযানে ছাত্রযুবদের উপর পুলিশি হামলা হয়। পুলিশের এই বর্বরচিত আক্রমণের প্রতিবাদে বামফ্রন্টের ডাকে শুক্রবার রাজ্য জুড়ে ১২ ঘন্টার বনধের ডাক দেওয়া হয়।

শুক্রবার বনধ সফল করতে সকাল সকাল পথে নামতে দেখা যায় বামপন্থী সংগঠনগুলিকে। বনধের সমর্থনে মুর্শিদাবাদের ইসলামপুরে পথে নামতে দেখা বামফ্রন্টের নেতাকর্মীদের। বনধকে সফল করতে এই দিন বামফ্রন্টের নেতাকর্মীরা ইসলামপুর বাজারে মিছিল করে বাসস্ট্যান্ডে এসে অবস্থান করে। ইসলামপুরে বাজারে বেশিরভাগ দোকানপাঠ বন্ধ দেখতে পাওয়া যায়। যাত্রীবাহী গাড়ির চলাচল সেরকম দেখা না গেলেও মাল বোঝাই গাড়ি গুলোর চলাচল লক্ষ্য করা যায়। সিপিআইএম এর ব্লক নেতা ইকবাল হক, ফরোয়ার্ড ব্লকের নেতা কাবাতুল্লা সেখ, ছাত্র সংগঠন এসএফআই, ডিওয়াইএফআই এর নেতৃত্বদের উপস্থিতি লক্ষ্য করা যায়।

Hot this week

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

Topics

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories