Sunday, June 7, 2026
28.6 C
Kolkata

মাধ্যমিক পরীক্ষায় ফেল করায় রেললাইনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী স্কুল ছাত্রী, শোকস্তব্ধ পরিবার।

মাধ্যমিক পরীক্ষায় ফেল করায় রেললাইনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী স্কুলছাত্রী। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য এলাকায়। ঘটনাটি নদীয়ার শান্তিপুর ফুলিয়ার নবলা জিপির অধীনে প্রফুল্ল নগর গ্রামের। পরিবার সূত্রে জানা যায়, শান্তিপুর ফুলিয়ার বালিকা বিদ্যালয়ের মাধ্যমিক ছাত্রী মেঘা সরকার সকালবেলায় ইন্টারনেটে রেজাল্ট দেখার পরে বাড়ি থেকে স্কুলে রেজাল্ট আনতে যাচ্ছি বলে বেরিয়ে যায়, এরপর আর বাড়িতে আসেনি। পরিবারের লোকজন খবর পাই বাড়ির কাছেই রেললাইনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হয় স্কুল ছাত্রী মেঘা সরকার। এর পরেই হতবাক হয়ে পড়ে গোটা পরিবার, শোকস্তব্ধ গোটা এলাকা। যদিও তড়িঘড়ি রেললাইন থেকে মৃত স্কুল ছাত্রীর দেহ উদ্ধার করে নিয়ে যায় রানাঘাট জিআরপি পুলিশ। সূত্রে খবর গত দু’বছর আগে ওই স্কুলছাত্রীর বাবার রেলে কাটা পড়ে মৃত্যু হয়। তারপর থেকে খুবই কষ্টের সাথে ওই স্কুলছাত্রীর মা পড়াশোনার সমস্ত খরচ জোগাড় করতো। দু’বছর পরে আবারো মেয়ের রেললাইনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী কিছুতেই মেনে নিতে পারছে না পরিবার।

Hot this week

বহরমপুর কেন্দ্রে ইউসুফ পাঠানকে সরিয়ে মমতার সংসদে যাওয়ার খবর ভুয়ো! সাফাই দিলেন সৌরভ গাঙ্গুলিও

পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে গত কয়েকদিন ধরে একটি জল্পনা ব্যাপকভাবে...

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

Topics

বহরমপুর কেন্দ্রে ইউসুফ পাঠানকে সরিয়ে মমতার সংসদে যাওয়ার খবর ভুয়ো! সাফাই দিলেন সৌরভ গাঙ্গুলিও

পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে গত কয়েকদিন ধরে একটি জল্পনা ব্যাপকভাবে...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories