Wednesday, October 21, 2026
24 C
Kolkata

মেলা দিয়েই খেলা শুরু হবেঃ মন্তব্য মদন মিত্রের

শান্তনু পান, পশ্চিম মেদিনীপুর:- মেলা দিয়েই খেলা শুরু হবে, পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকে ডেবরা গ্রামীণ মেলা উদ্বোধন করতে এসে এমনই মন্তব্য করেন তৃণমূল কংগ্রেস এর রাজ্য নেতা মদন মিত্র। সেই সঙ্গে নির্বাচন কমিশনারের ৮ দফা ভোট ঘোষণাকে কেন্দ্র করে জানান, বিজেপির যা অবস্থা ৮ কেন তারা যদি ৮৮ দফাতেও ভোটের দিনক্ষণ ঘোষণা করে তাদের ক্যান্ডিডেট জোগাড় হবে না।

মদন মিত্র বলেন ২ মে ভোটের রেজাল্ট ঘোষণা, তার আগেই পুরো খেলা হয়ে যাবে। মেদিনীপুরের এক নেতা বলেছিলেন ‘‘হরে কৃষ্ণ হরে হরে বিজেপি ঘরে ঘরে”। আসলে হচ্ছে ”হরে কৃষ্ণ হরে হরে তৃণমূলের যত উচ্ছিষ্ট, বিজেপির ঘরে ঘরে।” ওরা প্রার্থী দিতে পারবে না। মেদিনীপুরকে পথ দেখাল এই মেলা আর এই মেলা দিয়ে মেদিনীপুরের খেলা শুরু হল পশ্চিম মেদিনীপুরের ডেবরার মেলার উদ্বোধন করতে এসেই এমনটাই মন্তব্য করলেন তৃণমূল নেতা মদন মিত্র।

নির্বাচন কমিশন নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করলেন গতকাল। প্রথম দফাতেই পশ্চিম মেদিনীপুরের নির্বাচন তার আগেই মদন মিত্রর এই মন্তব্য ঘিরে জল্পনা শুরু। বিজেপি যা চাইবে তাই পাবে যেরকম বলবে সেরকমই খেলা হবে শুধু ডিটোনেটর দিয়ে ব্লাস্ট করাতে পারব না, আর পামেলার ঝামেলা নিতে পারব না। ডেবরা মেলা কমিটিকে বলে দিয়েছি মেলার স্টলগুলোতে খেলার ক্রিকেটের উইকেট এবং হকিস্টিকও দরকার হলে রাখতে হবে। কারণ ছেলেদের কে আটদফা খেলতে হবেতো! তাই খেলাধুলার সরঞ্জামসহ সমস্ত কিছু মজুত রাখা হয়। মেলা মঞ্চ থেকে বিজেপিকে কড়া হুঁশিয়ারি দিলেন মদন মিত্র।

ডেবড়ায় হরিমতি হাইস্কুলের মাঠে ঘাটাল লোকসভা র সাংসদ দীপক অধিকারী ওরফে দেবের উদ্যোগে আয়োজিত ৮ দিন ব্যাপী ডেবড়া মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এসে বিতর্কিত মন্তব্য করেন রাজ্যের প্রাক্তন পরিবহন মন্ত্রী তথা তৃনমূল নেতা মদন মিত্র। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির কর্মাধক্ষ্য বিবেক মুখার্জি, অলোক আচার্য, উৎসব কমিটির সভাপতি সীতেশ ধাড়া, রাজ্য তৃণমূল ছাত্রপরিষদ এর সভাপতি তৃণাংকুর ভট্টাচার্য্য, জেলা ছাত্রপরিষদ এর সভাপতি সৌরভ চক্রবর্তী, জেলা তৃনমূলের নেতা গোপাল সাহা সহ অন্যান্য নেতৃবৃন্দ।

Hot this week

থিমের দাপট বন্ধ হোক, হইহুল্লোড় নয়’, আগামী বছর থেকে সাত্ত্বিক পুজোর ডাক কৌস্তভ বাগচীর!

চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনার পর পুজোর...

খুনের মামলায় যাবজ্জীবন সাজা, বিজেপির টিকিটে ভোটে লড়ার সুযোগ দিতে সাজা স্থগিত করল এলাহাবাদ হাইকোর্ট

খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এক ব্যক্তিকে নির্বাচনে অংশ...

চোরবাগানে ১৯ জনের মৃত্যুর পর প্রশ্নের মুখে পুলিশি নিরাপত্তা, দায়িত্বে ছিলেন দুই ডিসি!

দুর্গাপুজোর ভিড় সামলাতে কলকাতা পুলিশের ব্যবস্থাপনা নিয়ে বরাবরই প্রশংসা...

‘নীতীশকে সাহায্য করতে ৯ জনকে খুন!’ বিস্ফোরক দাবি অনন্ত সিংয়ের, বিতর্কের মুখে সুর বদল বিধায়কের

বিহারে বিধান পরিষদের নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই নতুন...

Topics

চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু, পুজো কমিটির দখল নিয়ে বিতর্ক! নিশানায় বিজেপি নেতৃত্ব

উৎসবের আবহে বিষাদের ছায়া। চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোয় পদপিষ্ট হয়ে...

Related Articles

Popular Categories