Sunday, June 7, 2026
28.6 C
Kolkata

রান্নার গ্যাস-পেট্রোলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে পথে নামছে তৃণমূল

রান্নার গ্যাস ও পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে পথে নামছে তৃণমূল৷ শনি-রবিবার জেলায় জেলায় হবে বিক্ষোভ৷ শুক্রবার সাংবাদিক বৈঠকে জানালেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়৷ তিনি জানিয়েছেন, শনিবার দক্ষিণ কলকাতায় মিছিল করবে তৃণমূলের। যাদবপুর থানা থেকে হবে প্রতিবাদ মিছিল। রবিবার বেহালার ঠাকুরপুকুর থ্রি এ বাসস্ট্যান্ড থেকে হবে মিছিল। দলের মহাসচিব বলেন, ‘এই দামবৃদ্ধি প্রত্যাহারের দাবি করছে তৃণমূল।’

 বাংলায় পেট্রোলের দাম ৯১ টাকা ছাড়িয়ে গিয়েছে শুক্রবার। টানা ১০ দিন ধরে নিজের রেকর্ড নিজেই ভেঙে চলেছে পেট্রোল ও ডিজেলের দাম। পকেট ফাঁকা হয়ে যাচ্ছে সাধারণ গ্রাহকের। পেট্রোপণ্যের দাম ভারতে সর্বকালীন রেকর্ড ছোঁয়ায় নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দাম আরও বাড়ার প্রবল আশঙ্কা তৈরি হয়েছে। রাজধানী দিল্লিতেও এদিন পেট্রোল ৯০ এর গণ্ডি পার করে ফেলেছে। রাজধানীতে লিটার প্রতি তেলে মূল্যবৃদ্ধি হয়েছে ৩১ পয়সা। যার জেরে সেখানে পেট্রোলের দাম ৯০ টাকা ২৩ পয়সা প্রতি লিটার। ডিজেলে বেড়েছে লিটারে ৩৩ পয়সা। দাম হয়েছে ৮০ টাকা ৬৪ পয়সা। বিজেপি শাসিত মধ্যপ্রদেশে পেট্রোলের দাম সেঞ্চুরি হাঁকিয়েছে।

অন্যদিকে রান্নার গ্যাসেরও একই অবস্থা৷ মাঝে মাত্র এক মাসের বিরতি ছিল৷ ডিসেম্বরের পর ফেব্রুয়ারি মাসে ফের বেড়েছ রান্নার গ্যাসের দাম। ফেব্রুয়ারিতে কলকাতায় গার্হস্থ্য রান্নার গ্যাস সিলিন্ডারের দাম দ্বিতীয় বার বাড়ায় রাষ্ট্রায়ত্ত তেল বিপণনকারী কোম্পানিগুলি।

করোনাকালে এমনিতেই গোটা দেশের আর্থিক অবস্থা ব্যাপকভাবে ধাক্কা খেয়েছে। এই পরিস্থিতিতে গত কয়েক মাস ধরে ভারতীয় অর্থনীতি ঘুরে দাঁড়ানোর আপ্রাণ চেষ্টা করছে। কেন্দ্রীয় সরকার বাজেটেও ভঙ্গুর অর্থনীতিকে চাঙ্গা করতে নানা খাতে বরাদ্দ বাড়িয়েছে। তবে এবার পেট্রোল-ডিজেলের লাগাতার দামবৃদ্ধি সব সম্ভাবনার পথকেই অবরুদ্ধ করে দিতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ।

উল্লেখ্য, বৃহস্পতিবার শিলিগুড়িতে বিক্ষোভ মিছিল করেছে তৃণমূল কংগ্রেস। কয়েকশো তৃণমূল কংগ্রেস সমর্থক এদিন শিলিগুড়ির রাস্তায় নামেন। মোটরসাইকেল ব়্যালি করেন তৃণমূল কংগ্রেসের কর্মীরা। পেট্রোল-ডিজেলের দাম ক্রমাগত বৃদ্ধির প্রতিবাদে মোদী সরকারকে তীব্র আক্রমণ করেন তাঁরা। এদিনই মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় পৈলানের সভা থেকে এই বিষয়টি নিয়ে প্রতিবাদ জানিয়েছেন। তিনি বলেন, “দেশে ক্ষমতায় এসে নোটবন্দি, ঘরবন্দি করছে। হিংসা, বিদ্বেষ ছড়াচ্ছে সকলের মধ্যে। পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি করেছে। গ্যাসের দাম ৮০০ টাকা, তখন কেন চুপ সকলে?”

Hot this week

বহরমপুর কেন্দ্রে ইউসুফ পাঠানকে সরিয়ে মমতার সংসদে যাওয়ার খবর ভুয়ো! সাফাই দিলেন সৌরভ গাঙ্গুলিও

পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে গত কয়েকদিন ধরে একটি জল্পনা ব্যাপকভাবে...

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

Topics

বহরমপুর কেন্দ্রে ইউসুফ পাঠানকে সরিয়ে মমতার সংসদে যাওয়ার খবর ভুয়ো! সাফাই দিলেন সৌরভ গাঙ্গুলিও

পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে গত কয়েকদিন ধরে একটি জল্পনা ব্যাপকভাবে...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories