সামাজিক যোগাযোগ মাধ্যমে অযোধ্যায় রাম মন্দিরের অভিষেক অনুষ্ঠানের সমালোচনা করায় বাড়ির ছাড়ার নোটিশ পেয়েছেন কংগ্রেস নেতা এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী মণি শঙ্কর আইয়ার এবং তার মেয়ে সুরান্যা আইয়ার।
রেসিডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (আরডব্লিউএ)-এর ওই নোটিশে বলা হয়, অন্য বাসিন্দাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করে শান্তিকে বিঘ্নিত করতে পারে এরকম কোন কটুক্তি করা উচিত নয়। যদি আপনি মনে করেন আপনি অযোধ্যায় রাম মন্দিরের পবিত্রকরণের বিরুদ্ধে প্রতিবাদ করে অপরাধ করেননি আমরা আপনাকে অন্য উপনিবেশে চলে যাওয়ার পরামর্শ দেব।
২০ জানুয়ারী একটি ফেসবুক পোস্টে সুরান্যা আইয়ার বলেন, তিনি রাম মন্দিরের ‘প্রাণ প্রতিষ্টা’ অনুষ্ঠানের প্রতিবাদে অনশন করছেন। তিনি বলেছিলেন এই অনশন মুসলিম নাগরিকদের প্রতি ভালবাসা এবং দুঃখের প্রকাশ।
ওই নোটিশে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীকে তার মেয়ের পোস্টের জন্যে বাড়ি ছেড়ে চলে যাওয়ার আহ্বান জানানো হয়েছে।


