Thursday, October 22, 2026
31 C
Kolkata

মার্চে মালদ্বীপ থেকে সেনা প্রত্যাহার শুরু করবে ভারত

মালদ্বীপ থেকে আগামী মার্চ থেকে মে মাসের মধ্যে কয়েক দফায় সে দেশে মোতায়েন সেনাদের ফিরিয়ে নেওয়া হবে বলে জানিয়েছে ভারত।
তবে ভারতের দেওয়া দুটি হেলিকপ্টার ও একটি ডর্নিয়ার বিমান মালদ্বীপ সরকার রেখে দেবে। শুক্রবার নয়াদিল্লিতে ভারত ও মালদ্বীপের কর্মকর্তাদের নিয়ে গঠিত উচ্চ পর্যায়ের কোর কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
বৈঠকের পর মালদ্বীপ সরকারের পক্ষে দেওয়া এক বিবৃতি বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
কোর কমিটির তৃতীয় দফা বৈঠক ফেব্রুয়ারির শেষ সপ্তাহে মালদ্বীপের রাজধানী মালেতে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে ভারত।
মালদ্বীপের প্রত্যন্ত এলাকায় অত্যাবশ্যক চিকিৎসাসামগ্রী, খাদ্য ও পণ্য সরবরাহ, চিকিৎসার প্রয়োজনে দুর্গত ও গুরুতর অসুস্থদের রাজধানী মালেতে নিয়ে আসতে হেলিকপ্টার অত্যন্ত গুরুত্বপূর্ণ বাহন। মালদ্বীপে এরকম তিনটি হেলিকপ্টার ও বিমান রক্ষণাবেক্ষণের জন্য সে দেশে ৮৮ জন ভারতীয় সেনাসদস্য রয়েছেন।
নির্বাচনের পর নতুন প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু সেই সেনাদের ভারতে ফিরে যাওয়ার নির্দেশ জারি করেছেন। ১৫ মার্চ সেনা প্রত্যাহারের সময়সীমাও নতুন সরকার ধার্য করে দিয়েছিল। মুইজ্জু ভোটে জেতেন ‘আউট ইন্ডিয়া’ স্লোগান দিয়ে।
সেনা প্রত্যাহার ইস্যুতে মালদ্বীপের সাথে ভারতের উত্তেজনা চরমে উঠে। সামাকি যোগাযোগমাধ্যমে মালদ্বীপকে বর্জনের ডাকও দেওয়া হয়েছে। এর আগে মালদ্বীপে ভারতীয় পর্যটকের সংখ্যা ছিল সবচেয়ে বেশি। সেটি এখন পঞ্চম স্থানে নেমে এসেছে।

Hot this week

নবমীতে অশোকনগরে সিপিএমের বইয়ের স্টলে হামলার অভিযোগ, গ্রেফতার বিজেপি নেতা!

দুর্গাপুজোর সময় বইয়ের স্টলকে কেন্দ্র করে ফের উত্তেজনা ছড়াল...

দিল্লি বিমানবন্দরে ৩ ঘণ্টা বন্দি পঞ্জাবের মুখ্যমন্ত্রীকে ভগবন্ত মান! ৫০ হাজার টাকা জরিমানা, কেন্দ্রকে কাঠগড়ায় তুলল আপ

দিল্লির ইন্দিরা গাঁধী আন্তর্জাতিক বিমানবন্দরে পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানকে...

থিমের দাপট বন্ধ হোক, হইহুল্লোড় নয়’, আগামী বছর থেকে সাত্ত্বিক পুজোর ডাক কৌস্তভ বাগচীর!

চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনার পর পুজোর...

Topics

খুনের মামলায় যাবজ্জীবন সাজা, বিজেপির টিকিটে ভোটে লড়ার সুযোগ দিতে সাজা স্থগিত করল এলাহাবাদ হাইকোর্ট

খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এক ব্যক্তিকে নির্বাচনে অংশ...

চোরবাগানে ১৯ জনের মৃত্যুর পর প্রশ্নের মুখে পুলিশি নিরাপত্তা, দায়িত্বে ছিলেন দুই ডিসি!

দুর্গাপুজোর ভিড় সামলাতে কলকাতা পুলিশের ব্যবস্থাপনা নিয়ে বরাবরই প্রশংসা...

‘নীতীশকে সাহায্য করতে ৯ জনকে খুন!’ বিস্ফোরক দাবি অনন্ত সিংয়ের, বিতর্কের মুখে সুর বদল বিধায়কের

বিহারে বিধান পরিষদের নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই নতুন...

Related Articles

Popular Categories