Friday, July 24, 2026
26 C
Kolkata

সাংবাদিকদের ওপর নজরদারিতে পেগাসাস স্পাইওয়্যার ব্যবহার করছে ভারত : অ্যামনেস্টি

ভারত সরকার পেগাসাস স্পাইওয়্যার ব্যবহার করে স্বনামধন্য সাংবাদিকদের বিরুদ্ধে নজরদারি করছে এমন তথ্য উঠে এসছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও ওয়াশিংটন পোস্টের যৌথ তদন্তে। 

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) তারা তদন্ত প্রতিবেদনটি প্রকাশ করে।

ইসরাইলি সংস্থা এনএসও গ্রুপের তৈরি বিশ্বের বিভিন্ন দেশের সরকারের কাছে বিক্রি করা এই পেগাসাস সফটওয়্যারের মাধ্যমে যেকোনো গ্রাহকের মোবাইল টেলিফোনের ক্ষুদে বার্তা ও ইমেইলে ঢুকে পড়া যায়, আড়ি পাতা যায় কথাবার্তায়, দেখা যায় ছবি। এছাড়া ব্যবহারকারীর অবস্থান শনাক্ত করা থেকে শুরু করে ক্যামেরার মাধ্যমে ব্যবহারকারীর ভিডিও ধারণ করা যায়।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানিয়েছে, চলতি বছরের অক্টোবরে ভারতের দ্য ওয়্যারের সাংবাদিক সিদ্ধার্থ ভারাদারাজন এবং একটি সংঘবদ্ধ অপরাধ ও দুর্নীতি প্রতিরোধ প্রকল্পের আনন্দ মাংনালে নামের দুই সাংবাদিকের আইফোনে স্পাইওয়্যারের মাধ্যমে নজরদারি চালানো হয়েছে বলে জানায় অ্যামনেস্টির সিকিউরিটি ল্যাবের প্রধান ডনচা সিয়েরভাইল।

তিনি বলেন, ‘আমাদের সর্বশেষ অনুসন্ধানে দেখা গেছে, পেশাগত দায়িত্ব পালনের সময় ভারতীয় সাংবাদিকরা বাড়ন্ত হারে বেআইনি নজরদারির মুখে পড়ছেন। পাশাপাশি কঠোর আইনের প্রয়োগের মাধ্যমে কারারুদ্ধ হওয়ার মতো ঘটনাও ঘটছে। এছাড়া ভয়ভীতি প্রদর্শন ও হয়রানির ঘটনাও ঘটছে।’

 এ প্রতিবেন নিয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি ভারত সরকার। এর আগে ২০২১ সালেও ভারত সরকারের বিরুদ্ধে একই অভিযোগ উঠেছিল।

Hot this week

অমরনাথ যাত্রার মাঝেই জঙ্গি হামলা, অনন্তনাগে নিহত পুলিশ হেড কনস্টেবল আশিক হুসেন

জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলায় জঙ্গিদের গুলিতে এক পুলিশ...

সিকিম টানেলে বিপর্যয়ে বাড়ল মৃত্যুর সংখ্যা, ধ্বংসস্তূপ থেকে আরও দেহ উদ্ধার

সিকিমের নামচিতে নির্মীয়মাণ একটি টানেলে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা...

বাড়ি বাড়ি পুলিশ, হোয়াটসঅ্যাপে লাইভ লোকেশন! সিজেপি বিক্ষোভ ঠেকাতে মুম্বইয়ে কড়া নজরদারি

দিল্লিতে শুরু হওয়া 'ককরোচ জনতা পার্টি' (সিজেপি)-র নেতৃত্বাধীন ছাত্র...

‘সুবিধা থাকলে কেউ মুখ খোলে না’! দিল্লির ছাত্র আন্দোলনে বলিউডের নীরবতা নিয়ে তোপ নাসিরুদ্দিন শাহর

নিট পরীক্ষায় অনিয়ম এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবিতে দেশজুড়ে...

Topics

‘১০ বছরে ১৫২ বার প্রশ্নফাঁস, শাস্তি পেল না কেউ’, মোদি সরকারকে নিশানা রাহুল গান্ধীর

নিট পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে রাজধানী দিল্লিতে...

Related Articles

Popular Categories