Saturday, March 7, 2026
22.4 C
Kolkata

আর জি কর মেডিকেল কলেজে ফের ছাত্রী মৃত্যু, বাড়ি থেকে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের দ্বিতীয় বর্ষের এমবিবিএস পড়ুয়া ছাত্রীকে কামারহাটি ইএসআই হাসপাতালের কোয়ার্টারে নিজ ঘরে ঝুলন্ত অবস্থায় মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তথ্যসূত্র অনুসারে, ছাত্রীর পিতা মুম্বাইয়ের ব্যাংকে কর্মরত।
মৃত ছাত্রীর মা কামারহাটি ইএসআই হাসপাতালের চিকিৎসক। ঐ দিন রাতে ঘরে ঐ পড়ুয়া একাই ছিল এবং তাঁর মা হাসপাতালের ডিউটিতে ব্যাস্ত ছিলেন। রাতে ডিউটি চলাকালীন তাঁর মা বারবার ফোন করলেও কোনোও উওর না পাওয়ায় সন্দেহের সৃষ্টি হয়। শুক্রবার রাতে তাঁর মা নিজের ঘরে ঢুকে মেয়েকে ঝুলন্ত অবস্থায় দেখেই, তৎক্ষণাৎ পুলিশের কাছে খবর দেন এবং ঐ পড়ুয়ার দেহকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানেই ডাক্তাররা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

তদন্তে পুলিশ জানা গেছে যে, ঘটনাস্থলে কোন সুইসাইড নোট পাওয়া যায়নি এবং কোনো অপরাধমূলক কাজের ইঙ্গিতও মেলেনি। ছাত্রী সম্পর্কে মায়ের মতে সম্প্রতি কোনো আচরণগত পরিবর্তন লক্ষ্য করা যায়নি।

এছাড়াও, স্মরণ করিয়ে দেওয়া যাক যে, ৯ আগস্ট আরজি কর হাসপাতালের সেমিনার রুম থেকে একজন চিকিসক পড়ুয়ার (তিলোত্তমা) দেহ উদ্ধার হয়েছিল। সেই ধর্ষণ ও খুনের ঘটনায় গোটা দেশ উত্তাল হয়ে ওঠে, যা এখনও সকলের মনে রয়ে গেছে। শিয়ালদহ আদালতে অভিযুক্ত সঞ্জয় রাইকে আজীবন কারাবাসের সাজা দেয়া হয়েছিল।

বর্তমান ঘটনার সাথে পূর্বের এই ঘটনা নিয়ে তুলনা করা হলেও, পুলিশ উভয় ঘটনার আলাদা আলাদা তদন্ত করছে।

Hot this week

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories