Sunday, March 8, 2026
22.8 C
Kolkata

ইংল্যান্ড সিরিজে ধোনির রেকর্ড ভাঙার হাতছানি কোহলির

প্রথম সন্তানের জন্মের সময় স্ত্রী’র পাশে থাকায় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের সাক্ষী থাকা হয়নি বিরাট কোহলির৷ কিন্তু ইংল্যান্ডের বিরুদ্ধে চার টেস্টের সিরিজে মহেন্দ্র সিং ধোনির রেকর্ড ভাঙার ‘বিরাট’ হাতছানি রয়েছে ক্যাপ্টেন কোহলির সামনে৷

৫ ফেব্রুয়ারি থেকে ইংল্যান্ডের বিরুদ্ধে চার টেস্টের সিরিজ খেলতে নামছে ভারত৷ কোভিড-১৯ পরিস্থিতির পর এটাই ভারতের মাটিতে প্রথম আন্তর্ডাতিক ক্রিকেট সিরিজ৷ গত বছর মার্চের পর থেকে ঘরের মাঠে কোনও আন্তর্জাতিক ম্যাচ খেলেনি কোহলি অ্যান্ড কোং৷ গত বছর নভেম্বরে অস্ট্রেলিয়া সফর ছিল বিরাটদের কোভিড পরবর্তী প্রথম আন্তর্জাতিক সিরিজ৷

চার টেস্টের সিরিজের প্রথম দু’টি টেস্ট হবে চেন্নাইয়ের চিপকে৷ পরের দু’টি টেস্ট হবে আমদাবাদের বিশ্বের সবচেয়ে বড় দশর্কাসন বিশিষ্ট স্টেডিয়াম মেতেরায়৷ তবে সিরিজের তৃতীয় টেস্ট ম্যাচটি হবে ডে-নাইট৷ যা ভারতের দেশের মাটিতে দ্বিতীয় দিন-রাতের টেস্ট৷ ভারত প্রথম পিঙ্ক বল টেস্ট খেলেছিল ঘরের মাঠে ২০১৯-এর নভেম্বরে বাংলাদেশের বিরুদ্ধে৷ সুতরাং ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্ট ম্যাচটি হবে ঘরের মাঠে বিরাটদের দ্বিতীয় ডে-নাইট টেস্ট৷

ইংল্যান্ড সিরিজে একাধিক রেকর্ডের সামনে কোহলি৷ তাঁর কেরিয়ারে ইতিমধ্যেই একাধিক রেকর্ড নিজের দখলে করেছেন বিরাট৷ ইংল্যান্ডের বিরুদ্ধে ধোনি ও ক্লাইভ লয়েডকে টপকে যাওয়ার সুযোগ কোহলির সামনে৷ চার টেস্টের সিরিজে দু’টি টেস্ট জিতলেই ঘরের মাঠে সর্বাধিক টেস্ট জয়ের নিরিখে ধোনিকে টপকে যাবেন বিরাট৷

ঘরের মাঠে ক্যাপ্টেন হিসেবে সর্বাধিক ২১টি টেস্ট জয়ের রেকর্ড রয়েছে ধোনির দখলে৷ আর অধিনায়ক হিসেবে কোহলি জিতেছেন ২০টি টেস্ট৷ সুতরাং চার টেস্টের সিরিজে দু’টি টেস্ট জিতলেই ধোনিকে টপকে নতুন রেকর্ড গড়বেন বিরাট৷ চিপকে প্রথম দু’টি টেস্টেই মাহিকে টপকে যাওয়ার সুযোগ রয়েছেন কোহলির সামনে৷

পাশাপাশি প্রাক্তন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক ক্লাইভ লয়েডকে টপকে যাওয়ার সুযোগ রয়েছে বিরাটের৷ মাত্র ১৪ রান করলেই কিংবদন্ত এই ক্যারিবিয়ান ব্যাটসম্যানকে টপকে যাবেন ক্যাপ্টেন কোহলি৷ টেস্ট ক্যাপ্টেন হিসেবে এখনও পর্যন্ত বিরাটের ঝুলিতে রয়েছে ৫,২২০ রান৷ ইংল্যান্ড সিরিজে মাত্র ১৪ রান করলেই ক্যাপ্টেন হিসেবে বিশ্বের মধ্যে সর্বাধিক রান করার ক্ষেত্রে চার নম্বরে উঠে আসবেন কোহলি৷

ক্যাপ্টেন হিসেবে সর্বাধিক টেস্ট রান রয়েছেন প্রাক্তন প্রোটিয়া অধিনায়ক গ্রেম স্মিথ৷ তাঁর দখলে রয়েছেন ৮,৬৫৯ রান৷ দু’ নম্বরে রয়েছেন অজি অধিনায়ক অ্যালান বর্ডার৷ কিংবদন্তি এই অজি ব্যাটসম্যানের সংগ্রহে রয়েছে ৬,৬২৩ রান৷ তিন নম্বরে রয়েছেন আর এক প্রাক্তন অজি অধিনায়ক রিকি পন্টিং (৬,৫৪২)৷

Hot this week

ভোরবেলায় কলকাতার পাইকপাড়ায় বিস্ফোরণ, বহুতলের ছাদ ভেঙে ঘনবসতিপূর্ণ এলাকায় দুশ্চিন্তা

কলকাতার পাইকপাড়ায় এক ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে, যা এলাকাবাসীর মধ্যে...

মধ্যপ্রাচ্যের যুদ্ধের উত্তেজনা, রান্নার গ্যাসের সরবরাহে নতুন বিধি জারি কেন্দ্রের!

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রভাব ভারতেও স্পষ্ট হয়ে উঠেছে। হেঁশেলে...

রঘুনাথগঞ্জে বিজেপির সভায় উপস্থিতির করুন চিত্র , খালি সভার সিংহভাগ চেয়ার

মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে বৃহস্পতিবার অনুষ্ঠিত বিজেপির পরিবর্তন সভায় উপস্থিতির সংখ্যা...

এসআইআর ইস্যুতে রাজ্য রাজনীতি: পৃথক কর্মসূচিতে শাসক ও বিরোধী, জোর ভোটাধিকার প্রশ্নে

এসআইআর প্রক্রিয়াকে ঘিরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে বিতর্কের আবহ...

জামিয়া মিলিয়া ইসলামিয়ার রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমির বড় সাফল্য, ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৮ জন

ভারতের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায়...

Topics

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পাম এভিনিউর নিশা মসজিদে ইফতার মজলিশ

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পামনিশা মসজিদে রমযান উপলক্ষে বিশেষ...

ইরানের মিসাইল হানায় ধ্বংশ হলো কুর্দি ঘাটি

ইরান ও ইরাক সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।...

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

Related Articles

Popular Categories