Wednesday, July 22, 2026
26.8 C
Kolkata

কাশ্মীরি পণ্ডিতদের জন্য আসন সংরক্ষণে বিল পাশ মোদি সরকারের

জম্মু – কাশ্মীর সংরক্ষণ সংশোধনী বিল এবং জম্মু-কাশ্মীর পুনর্গঠন সংশোধনী বিল গতকাল বুধবার (৬ ডিসেম্বর) লোকসভায় পাশ হয়েছে। 

 কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিল সম্পর্কে বিতর্কে বলেন,  ‘উপত্যকায় সন্ত্রাসবাদের কারণে কাশ্মীর ছাড়তে বাধ্য হয়েছিলেন যারা, তাদের জন্য আসন সংরক্ষণের ব্যবস্থা করবে এই বিল। জম্মু কাশ্মীর বিধানসভা আসন পুনর্বিন্যাস বিলের সৌজন্যে কাশ্মীর পণ্ডিতদের প্রতিনিধি দুই বিধায়কের জন্য আসন সংরক্ষিত থাকবে। এছাড়াও পাক-অধিকৃত কাশ্মীর থেকে উদবাস্তুদের জন্যও একটি আসন সংরক্ষিত হল।’

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য, বিগত ৭০ বছর ধরে যাঁরা নিজেদের অধিকার থেকে বঞ্চিত, তাঁদের ন্যায়বিচার দেবে এই বিল।

জম্মু-কাশ্মীর বিধানসভায় পণ্ডিত সম্প্রদায়ের জন্য আগেই আসন সংরক্ষণের সিদ্ধান্ত নিয়েছিল মোদি সরকার। বুধবার সংসদের চলতি অধিবেশনে এই সংক্রান্ত দুটি বিল পেশ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। যার একটি বিলে একজন মহিলা-সহ দুজন কাশ্মীরি পণ্ডিত সম্প্রদায়ের সদস্যের জন্য সংরক্ষণের কথা বলা হয়েছে। 

জম্মু ও কাশ্মীর পুনর্গঠন বিল নিয়ে প্রশ্নের উত্তর দিতে গিয়ে অমিত শাহ বলেন, ‘‘কাশ্মীর সমস্যার মূলে কে ছিলেন? আমি কখনওই বলিনি নেহরু ক্ষতিকারক৷…এই বিল, তাঁদের জন্য, যাঁদের উপরে অন্যায় হয়েছে, যাঁরা অপমানিত এবং অবহেলিত হয়েছে।

বিলটি পাশ হওয়ার আগেই বিরোধীরা এর বিরোধীতা করেন। তারা চার বছর ধরে জম্মু ও কাশ্মীরে নির্বাচন না হওয়ার বিষয়টিও তুলে ধরেন।

প্রসঙ্গত, ৩৭০ ধারা বিলোপের পর লাদাখ ও জম্মু কাশ্মীর- দু’টি পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল তৈরি হয়। ২০১৯ সালের অক্টোবর মাস থেকেই কাশ্মীরে নির্বাচনী কেন্দ্রের পুনর্বিন্যাস শুরু করে মোদি সরকার। তিন সদস্যের কমিটি গঠন করে আসন পুনর্বিন্যাসের দায়িত্ব দেওয়া হয়। ২০২২ সালের মে মাসে কাজ শেষ করে রিপোর্ট জমা দেয় এই কমিটি। জম্মু কাশ্মীরের বিধানসভা কেন্দ্রের সংখ্যা ৮৩ থেকে বেড়ে দাঁড়ায় ৯০।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories