Thursday, July 23, 2026
28.7 C
Kolkata

কিশোরগঞ্জে ফুটবল খেলা নিয়ে বিরোধে তরুণ খুনের প্রধান আসামী গ্রেফতার

শামীম সরকার স্টাফ রিপোর্টার :
কিশোরগঞ্জঃ কিশোরগঞ্জের তাড়াইলে ফুটবল খেলা নিয়ে দ্বন্দ্বে ছুরিকাঘাতে নাজমুল হুদা ইফান (১৮) নামে এক তরুণ খুনের প্রধান আসামী মারুফ মিয়াকে গ্রেফতার করেছে র‌্যাব।

বুধবার ভোরে তাড়াইল উপজেলার তালজাঙ্গা ইউনিয়নের ঘোষপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র‌্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের সদস্যরা। গ্রেফতার মারুফ মিয়া (২০) তাড়াইলের ঘোষপাড়া (বন্দেরবাড়ি) গ্রামের রমজানের ছেলে বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্প সূত্রে জানা গেছে, ফুটবল খেলাকে কেন্দ্র করে বিরোধের জেরে গত সোমবার রাত সোয়া ৭টার দিকে উপজেলার তালজাঙ্গা ইউনিয়নের ঘোষপাড়া মোড়ে নাজমুল হুদা ইফানকে ছুরিকাঘাতে হত্যা করে দুর্বৃত্তরা। নিহত ইফান উপজেলার দেওথান গ্রামের জামাল মিয়ার ছেলে। এ ঘটনায় তাড়াইল থানায় হত্যা মামলা দায়ের করা হয়। এরই পরিপ্রেক্ষিতে র‌্যাব গোয়েন্দা নজরদারি চালিয়ে এজাহারভূক্ত আসামী মারুফকে গ্রেফতার করে।

র‌্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার লেফটেনেন্ট কমান্ডার বিএন এম. শোভন খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী মারুফ র‌্যাবের কাছে এ খুনের ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এজাহারভূক্ত পলাতক অন্য আসামীদেরও গ্রেফতারে র‌্যাবের অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।

Hot this week

অমরনাথ যাত্রার মাঝেই জঙ্গি হামলা, অনন্তনাগে নিহত পুলিশ হেড কনস্টেবল আশিক হুসেন

জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলায় জঙ্গিদের গুলিতে এক পুলিশ...

সিকিম টানেলে বিপর্যয়ে বাড়ল মৃত্যুর সংখ্যা, ধ্বংসস্তূপ থেকে আরও দেহ উদ্ধার

সিকিমের নামচিতে নির্মীয়মাণ একটি টানেলে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা...

বাড়ি বাড়ি পুলিশ, হোয়াটসঅ্যাপে লাইভ লোকেশন! সিজেপি বিক্ষোভ ঠেকাতে মুম্বইয়ে কড়া নজরদারি

দিল্লিতে শুরু হওয়া 'ককরোচ জনতা পার্টি' (সিজেপি)-র নেতৃত্বাধীন ছাত্র...

‘সুবিধা থাকলে কেউ মুখ খোলে না’! দিল্লির ছাত্র আন্দোলনে বলিউডের নীরবতা নিয়ে তোপ নাসিরুদ্দিন শাহর

নিট পরীক্ষায় অনিয়ম এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবিতে দেশজুড়ে...

‘১০ বছরে ১৫২ বার প্রশ্নফাঁস, শাস্তি পেল না কেউ’, মোদি সরকারকে নিশানা রাহুল গান্ধীর

নিট পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে রাজধানী দিল্লিতে...

Topics

ছাত্র-যুব আন্দোলনের চাপেই বড় সিদ্ধান্ত, প্রশ্নফাঁস মামলায় ফাস্ট ট্র্যাক কোর্টের ঘোষণা মোদির

দেশজুড়ে NEET পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ঘিরে ছাত্র-যুবদের আন্দোলন...

Related Articles

Popular Categories